
সোশ্যাল মিডিয় খুললেই প্রতিদিন বিভিন্ন ভাইরাল ভিডিও আমাদের চোখে পড়ে। আর এই সবের মধ্যে অন্যতম হল বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও। সেখানে দেখা যায় কোনও বিশেষ সম্প্রদায় তাদের ধর্মীয় রীতিনীতি বা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করছে।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের পোশাক পরিহিত কিছু মানুষ ঢোল জাতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে নাচছে। এবং তাদের ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে, ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে’ গান।
যেমন, সনাতন নিউজ২৪ নামক একটি ফেসবুক পেজ থেকেও এই একই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এবং ভিডিয়োটির ফ্রেমে লেখা হয়েছে, “জয় সনাতন ধর্মের জয়।”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত ও বিভ্রান্তিকর। মূল ভিডিয়োতে তাদের ‘হরে কৃষ্ণ’ গানে নয় বরং ঐতিহ্যবাহী আরবি গানে নাচতে দেখা গেছে।
কীভাবে জানা গেল সত্য?
সঠিকভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ভাইরাল ভিডিয়োর অডিও এবং ভিজ্যুয়াল উভয় ক্ষেত্রেই অসঙ্গতি রয়েছে। সেখানে আমরা দেখতে পাই ভাইরাল নাচের সঙ্গে গান ও বাজনা সঠিকভাবে সম্পৃক্ত হচ্ছে না।
এর পরেই ভাইরাল নাচ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ইন্ডিয়া টুডের তরফে ভিডিয়োর মূল ফ্রেমগুলি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন আমরা ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি “rakrel” নামক একটি ইনস্টাগ্রাম পেজেও এই একই নাচের ভিডিয়োটি দেখতে পাই। সেখানে নাচের সঙ্গে বাজনার যেমন সাদৃশ্য আছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড থেকে ‘হরে কৃষ্ণ’ গানের পরিবর্তে আরবি কোনও গানের আওয়াজ ভেসে আসছে।
পাশাপাশি রিভার্স ইমেজ সার্চ করার সময় আমরা “RRR” নামক একটি ইউটিউব চ্যানেলেও ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি এই একই ভিডিয়ো দেখতে পাই। সেখানেও ‘হরে কৃষ্ণ’ গানের পরিবর্তে তাদের আরবি গানে নাচতে দেখা যাচ্ছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে, ঐতিহ্যবাহী আরবি সঙ্গীত এবং নাচের ভিডিও।
এর থেকেই প্রমাণ হয় যে মধ্যপ্রাচ্যের পোশাক পরিহিত মানুষরা ‘হরে কৃষ্ণ’ গানে নয় বরং কোনও ঐতিহ্যবাহী আরবি গানে নাচছেন। ভাইরাল ভিডিয়োটি এডিট করে তার ব্যাকগ্রাউন্ডে ‘হরে কৃষ্ণ’ গানটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য যুক্ত করা হয়েছে।
‘হরে কৃষ্ণ’ গানে নাচছে আরবের বাসিন্দারা।
আরবের পোশাক পরিহিত মানুষরা ‘হরে কৃষ্ণ’ গানে নয় বরং কোনও ঐতিহ্যবাহী আরবি গনে নাচছেন। ভাইরাল ভিডিয়োটি এডিট করে তার ব্যাকগ্রাউন্ডে ‘হরে কৃষ্ণ’ গানটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য যুক্ত করা হয়েছে।