Advertisement

ফ্যাক্ট চেক: রাশিয়ার গ্যাস বিস্ফোরণের ভিডিও ছড়ানো হল ইউক্রেনে হামলার দৃশ্য বলে 

একটি বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে তা ইউক্রেনের বলে দাবি করা হল।

ভয়ঙ্কর একটি বিস্ফোরণের ছবি দিয়ে তা ইউক্রেনে রাশিয়ার হামলা বলে দাবি করা হল। ভয়ঙ্কর একটি বিস্ফোরণের ছবি দিয়ে তা ইউক্রেনে রাশিয়ার হামলা বলে দাবি করা হল।
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 27 Feb 2022,
  • अपडेटेड 10:05 PM IST

বিগত কয়েকদিন ধরেই সম্মুখ সমরে রাশিয়া ও ইউক্রেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ফটো ও ছবি ভাইরাল হচ্ছে। সম্প্রতি একটি বিস্ফোরণের ভিডিও ফেসবুকে বেই ভাইরাল হয়েছে। 

এখন বিশ্ব বাংলা সংবাদ নামের একটি নিউজ পোর্টাল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বহুতলে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ ঘটছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, "উত্তর কিয়েভের জনবসতি এলাকায় রাশিয়ার বোমা বিস্ফোরণ…।"

ভাইরাল ভিডিওটির আর্কাইভ এখানেএখানে দেখা যাবে। 

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে পেয়েছে যে ভাইরাল ভিডিওর দাবি আসলে বিভ্রান্তিকর। এই বিস্ফোরণের ভিডিওটি ইউক্রেনের নয়, বরং রাশিয়ার। এবং ভিডিওটির সঙ্গে দুই দেশের মধ্যে বর্তমানে ঘটতে থাকা সামরিক সংঘাতের কোনও সম্পর্ক নেই। 

ইনভিড টুলের সাহায্যে ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে যখন আমরা তার রিভার্স ইমেজ সার্চ করি, তখন একটি রাশিয়ান ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই একই বিস্ফোরণের ছবি দেখতে পাওয়া যায়। ২০২১ সালের ১৪ জুন প্রকাশিত এই প্রতিবেদনে লেখা হয়, এই দৃশ্য রাশিয়ার নোভোসিব্রিস্কের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনা। এই দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছিলেন হয়। 

রাশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম মস্কো টাইমসে ২০২১ সালের ১৫ জুন এই নিয়ে একটি খবর করা হয়। সেখানে লেখা হয় যে রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহরে এই বিস্ফোরণের ফলে মোট ৩৩ জন আহত হয়েছেন। একটি আগুন লাগার ঘটনা থেকে এই বিস্ফোরণটি হয় এবং প্রায় ১০০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। 

কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ওই ঘটনার আসল ভিডিও খুঁজে বের করি। ভাইরাল হগ নামের একটি চ্যানেলে ১৪ জুন ২০২১-এ আপলোড হওয়া ২ মিনিট ২৭ সেকেন্ডের পূর্ণাঙ্গ ভিডিওটি আমরা দেখতে পাই। 

Advertisement

সুতরাং, ভাইরাল হওয়া ভিডিওটি যে ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর নয়, এ কথা পরিষ্কার হয়ে যাচ্ছে। 

Fact Check

Claim

ভিডিওতে উত্তর কিয়েভের জনবসতি এলাকায় রাশিয়াকে বোমা বিস্ফোরণ করতে দেখা যাচ্ছে।

Conclusion

ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালে ১৪ জুন রাশিয়ার নোভোসিব্রিস্ক শহরের গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ড থেকে হওয়া বিস্ফোরণের দৃশ্য। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement