Jokes In Bengali: সারাদিন হাসি-ঠাট্টা চললে মনটা খুশি থাকে। প্রতিদিন হাসলে শুধু আমাদের স্বাস্থ্য ভালো থাকে না, মনকেও খুশি থাকে। প্রফুল্ল থাকার জন্য, আপনি নীচে দেওয়া কিছু মজার এবং সর্বশেষ হিন্দি জোকস পড়তে পারেন।
> চিন্টু- ডাক্তারবাবু, এক বছর আগে আমার জ্বর হয়েছিল।
ডাক্তার- আচ্ছা, এখন তাতে কী?
চিন্টু- আপনি আমাকে স্নান করতে নিষেধ করেছিলেন, আজ এখান দিয়ে যাচ্ছিলাম
তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি...
'এখন কি স্নান করতে পারব?'
> স্বামী- ভ্যাকসিন নিয়েছ?
স্ত্রী- হ্যাঁ নিয়েছি।
স্বামী- তুমি তো ফেসবুকে ছবি আপলোড করোনি।
বউ- ছবি তো তুলেছি, কিন্তু যখন ২৫ বছরের লোকেদের ভ্যাকসিন নেওয়ার সময় আসবে তখন আপলোড করব।
> বিয়ের প্রথম রাতে বউ যখন বাড়ি এল টিটু খুব টেনশনে ছিল।
স্ত্রীর সঙ্গে কী কথা বলবে বুঝতে পারছিল না।
কিছুক্ষন পর সে বললো- আপনি বাড়িতে বলে এসেছেন তো যে আজ রাতে এখানেই থাকবে।
> বউকে টিটু - জল খাওয়াও
বউ - চিকেন বিরিয়ানি খাওয়াই যদি?
টিটু- মুখে জল চলে এল।
বউ- ব্যাস এবার এই জল দিয়েই তৃষ্ণা মিটিয়ে নাও।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)