Advertisement

WB Weather Alert Today: আজই ভ্যাপসা গরম থেকে মুক্তি দেবে ঝড়বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আপডেট

খাতায় কলমে বসন্ত। তবে আবহাওয়ার মতিগতি দেখে তা বোঝার উপায় নেই। বরং সকাল থেকেই ভ্যাপসা গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায়। যার ফলে খুব ঘাম হচ্ছে। ভিজে যাচ্ছে জামাকাপড়। যদিও আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরই গরম থেকে কিছুটা মিলতে পারে রেহাই। 

আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 6:24 AM IST
  • সকাল থেকেই ভ্যাপসা গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায়
  • যার ফলে খুব ঘাম হচ্ছে
  • আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে

খাতায় কলমে বসন্ত। তবে আবহাওয়ার মতিগতি দেখে তা বোঝার উপায় নেই। বরং সকাল থেকেই ভ্যাপসা গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায়। যার ফলে খুব ঘাম হচ্ছে। ভিজে যাচ্ছে জামাকাপড়। যদিও আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরই গরম থেকে কিছুটা মিলতে পারে রেহাই। 


মাথায় রাখতে হবে, বৃহস্পতিবার একবারেই বৃষ্টি হয়নি কলকাতায়। তবে পার্শ্ববর্তী একাধিক জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে ভ্যাপসা গরম উধাও হয়নি। বরং আরও অস্বস্তি বাড়িয়েছে। 

আর মনে করা হচ্ছে, আজও সকালের দিকে ভ্যাপসা গরম থাকবে। এমনকী চলতে পারে রোদ এবং মেঘের লুকোচুরি। যদিও বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হতে পারে বৃষ্টি। 

আজই ঝড়-বৃষ্টি
সকাল থেকেই রয়েছে ভ্যাপসা গরম। তবে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে আজই বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যদিও আজ বৃষ্টি হলেও তার তীব্রতা খুব একটা বেশি হবে না। বরং হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? 
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, বর্ধমান, বীরভূমের একাধিক এলাকা ভিজতে পারে। পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের মতোই আজ ভিজতে পারে উত্তরবঙ্গ। উত্তরের সব জেলাতেই আজ ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

বিশেষত, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কতদিন চলবে এমন পরিস্থিতি? 
আজ থেকেই বৃষ্টি শুরুর পূর্বাভাস রয়েছে। আর এটি চলতে পারে আগামিকাল, অর্থাৎ শনিবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে গরম বাড়তে পারে গোটা বাংলায় বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

কেন বৃষ্টি? 
আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। যার ফলে ভ্যাপসা গরম রয়েছে। আর সেই জলীয় বাষ্পের জন্যই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

Advertisement

তাই আজ এবং আগামিকাল বাড়ি থেকে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। নইলে যখন-তখন ভিজতে হবে কিন্তু। 

 

Read more!
Advertisement
Advertisement