Advertisement

Abhishek Banerjee : দিলীপ ঘোষকে গ্রেফতার নয় কেন? বিচারপতিকে প্রশ্ন অভিষেকের

এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। সেজন্য দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানালেন তিনি। আর তা করতে গিয়েই হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করেন। তোলেন প্রশ্নও।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2022,
  • अपडेटेड 8:21 PM IST
  • দিলীপ ঘোষকে গ্রেফতার নয় কেন?
  • মাননীয় বিচারপতিকে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। সেজন্য দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানালেন তিনি। আর তা করতে গিয়েই হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করেন। তোলেন প্রশ্নও। 

কী বললেন অভিষেক ? 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হয়েছে। দল এই ঘটনাকে সমর্থন করে না। আমরা দল থেকে তাঁকে সাসপেন্ড করেছি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেইড করার সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে দলিল পাওয়া গেছে। সম্পত্তির দলিল। এসব সংবাদমাধ্যমে দেখেছি। সেই কারণে অর্পিতার বাড়িতে ED রেইড করেছে। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে যদি দিলীপ ঘোষের দলিল পাওয়া যায় তাহলে সেই বাড়িতে কেন রেইড হবে না ? হতে পারে ওখানেও অনেক দলিল, তথ্য মিলত।' 

এরপরই অভিষেকের সংযোজন, 'এটা তো কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদমাধ্যমে আপনি ইন্টারভিউ দিয়ে বলেছেন যারা দোষী তাদের সবাই যাতে শাস্তি পায় তা সুনিশ্চিত করব। তাহলে পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের দলিল উদ্ধার হলে যদি তিনি গ্রেফতার হন তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হলে তিনি কেন গ্রেফতার হবেন না। আমি বিচারপতির  দৃষ্টি আকর্ষণ করছি। মহামান্য আদালতের কাছে আমি এই প্রশ্ন রাখছি সংবাদমাধ্যমের দ্বারা।' 

পাশাপাশি, এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের অবস্থান স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাংবাদিদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি স্বচ্ছ প্রার্থীর পাশাপাশি দক্ষ প্রার্থীর কথা বলছি৷ এমন প্রার্থী যাঁর সাধারণ মানুষের জন্য কাজ করতে পারার ক্ষমতা থাকবে। এলাকায় জনপ্রিয়তা রয়েছে। সততার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement