Advertisement

'৩ বছর আগে অফার এসেছিল, কিনিনি,' Pegasus নিয়ে মমতা

পেগাসাস বিতর্কে বরাবরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে পেগাসাস বিতর্কে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা। বিধানসভাতে রাজ্যের বাজেট অধিবেশন চলাকালীনও এই নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেত্রী।

পেগাসাস নিয়ে বিস্ফোরক মমতাপেগাসাস নিয়ে বিস্ফোরক মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2022,
  • अपडेटेड 1:25 PM IST
  • পেগাসাস বিতর্কে বরাবরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে পেগাসাস বিতর্কে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা
  • বিধানসভাতে রাজ্যের বাজেট অধিবেশন চলাকালীনও এই নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেত্রী

পেগাসাস বিতর্কে বরাবরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে পেগাসাস বিতর্কে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা। বিধানসভাতে রাজ্যের বাজেট অধিবেশন চলাকালীনও এই নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেত্রী। দাবি করলেন, তিন বছর আগে বাংলার সরকারের কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। 

পেগাসাস নিয়ে বিস্ফোরক মমতা
বুধবার স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর বক্তব্য, "এখন এই এক হয়েছে সোশ্যাল মিডিয়া। কিছু হলেই সেখানে ছেড়ে দেওয়া হয়। কয়েকটি রাজ্যও পেগাসাস মেশিন কিনেছে। তিন বছর আগে আমাদের এখানেও এসেছিল বিক্রি করতে। আমি কিনিনি।"

বিজেপি সরকারকে তুললেন কাঠগড়ায়
পেগাসাসের প্রস্তাব কেন ফিরিয়েছেন তা ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন,  মানুষের কথা বলার অধিকার তিনি কেড়ে নিতে দেবেন না, এমনটা হোক তা তিনি  চানও না। কিন্তু মানুষের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে তা কিনেছে  বিজেপি শাসিত একাধিক রাজ্য  সরকার।  বিধানসভায় পেগাসাস প্রসঙ্গ টেনে বিজেপিকে ফের জোরালো আক্রমণ করতে গিয়ে মমতা বলেন, “কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করে। এমনকী আমার ফোন ট্যাপ করা হয়। কোনও কথা বললে সবকিছু জেনে নেবে ওরা।”

পেগাসাস নিয়ে আগও সরব হয়েছেন মমতা
ফোন ট্যাপিং নিয়ে আগও সরহ হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে বিজেপি। গণতান্ত্রিক অধিকার শেষ করে দেওয়া হচ্ছে। মানুষকে হেনস্থা করা হচ্ছে।   একনায়কতন্ত্র চালছে। আগেও গেরুয়া শিবিরের দিকে এমন অভিযোগের আঙ্গুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে এই কারণে বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন না এমন কথাও অতীতে বলতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি পেগাসাস বিতকে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement