Advertisement

Weather Update Rain : নিম্নচাপ কাটলেও ফের সতর্কবার্তা, কয়েক ঘণ্টায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন

নিম্নচাপের জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে রোদের দেখাও মেলে। তবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আর তা দক্ষিণবঙ্গজুড়ে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে দু-এক ঘণ্টার মধ্যে ফের বৃষ্টি হবে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2022,
  • अपडेटेड 3:25 PM IST
  • নিম্নচাপের জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে
  • সোমবার সকাল থেকে রোদের দেখাও মেলে
  • তবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে রোদের দেখাও মেলে। তবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আর তা দক্ষিণবঙ্গজুড়ে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে দু-এক ঘণ্টার মধ্যে ফের বৃষ্টি হবে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। সঙ্গে হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলিতেও হবে বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও হতে পারে। 

হাওয়া অফিসের আরও বার্তা, মুর্শিদাবাদ, নদিয়াতেও  বৃষ্টি হবে। এই দুই জেলার আশপাশের এলাকাগুলিতেও বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা। 

প্রসঙ্গত, আবহাওয়া দফতর সূত্রে খবর,নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর পশ্চিম ছত্তিশগড় সন্নিহিত মধ্যপ্রদেশে অঞ্চলে রয়েছে। তাই এই রাজ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। 

ফের বৃষ্টির পূর্বাভাস

তবে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগে এই পূর্বাভাস দেওয়া হলেও হাওয়া অফিস জানিয়ে দেয় আজ বৃষ্টি হতে পারে। 

তবে হাওয়া অফিস আগেই জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তাই সেখানে তাপমাত্রা বাড়তে থাকবে। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না। কিন্তু তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। 

উল্লেখ্য, নিম্নচাপের জেরে এই রাজ্যে দফায় দফায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। নিম্নচাপের জেরে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হয়েছে। আবার ক্ষতিও হয়েছে।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগানর একাধিক জেলায় ক্ষতি হয়েছে বেশ কয়েকটি গ্রামের। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement