Advertisement

শুভ্রাংশকে কটাক্ষ অর্জুনের! 'তৃণমূলে যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাক'

মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, তৃণমূলে যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাক। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন যেখানে, সেখানে এই কাকিমা-ভাইপো সম্পর্ক আমি মানতে পারব না।

অর্জুন সিং।অর্জুন সিং।
দীপক দেবনাথ
  • উত্তর ২৪ পরগনা,
  • 05 Jun 2021,
  • अपडेटेड 3:11 PM IST
  • শুভ্রাংশকে কটাক্ষ অর্জুনের
  • 'তৃণমূলে যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাক'
  • নাম না করে খোঁচা অর্জুনের

মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, তৃণমূলে যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাক। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন যেখানে, সেখানে এই কাকিমা-ভাইপো সম্পর্ক আমি মানতে পারব না।

অর্জুন সিং বলেন, ওর বাবা তো সর্বভারতীয় নেতা। বাবা ভালো করেছে, ছেলে ভুল করেছে। এসব তো আমি তো মানতে পারি না। এই কথাটা ভুল, আমার ভুলে প্রায়শ্চিত্য করছে। তোমার তৃণমূলে যাওয়ার ইচ্ছা থাকলে যাও। ওখানকার মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রায়শ্চিত্য করা উচিত। আমার দলের লোক মার খাচ্ছে। মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। ফলে আমি এই কাকিমা-ভাইপো সম্পর্ক মানতে পারব না। প্রসঙ্গত, মুকুল রায়ের স্ত্রী অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন আগে তাকে দেখতে হাসপাতালে যান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই সময়ে হাসপাতালে ছিলেন না মুকুল রায়। হাসপাতালে ছিলেন শুভ্রাংশ রায়। সেখানে অভিষেকের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথা হয়। তারপরেই তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতি।

অভিষেক চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরের দিন মুকুল রায়কে ফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল পত্নীকে দেখতে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়। এমন অবস্থায় অভিষেক হাসপাতালে যাওয়ার পরে তাঁকে কার্যত দরাজ সার্টিফিকেট দেন মুকুল পুত্র তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশ রায়। এবার সেই ইস্যুতে শুভ্রাংশকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। নাম না করেই অর্জুনের বার্তা, তৃণমূলে যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাক।

প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনের পরেই বেশ কিছু বিজেপি নেতা নেত্রী দল ছেড়ে তৃণমূলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোনালি গুহ, সরলা মুর্মু, দীপেন্দু বিশ্বাস-সহ একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে চাইছেন। নির্বাচনের আগেই এরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও তৃণমূল তাদের দলে ফেরাবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement