Advertisement

Chhat Puja 2020: ছট তরজা! তক্তাঘাটে মমতা, 'কিছু লোক ভোটের সময় আসেন,' খিদিরপুরে কটাক্ষ দিলীপের

আজ অর্থাত্‍ শুক্রবার দিলীপ ঘোষ খিদিরপুরে বললেন, '২০-৩০ বছর ধরে আমরা ছটপুজো করছি। কাউকে আমরা বারণ করিনি।কিছু লোক ভোটের সময় অনেক ভাষণ দিয়ে চলে যান।'

মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষমমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2020,
  • अपडेटेड 6:02 PM IST
  • আদালতের নির্দেশ মেনে উত্‍সব পালন করুন
  • হেস্টিংসে তক্তাঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়
  • খিদিরপুরে ছট অনুষ্ঠানে দিলীপ ঘোষ

আদালতের নির্দেশ মেনে উত্‍সব পালন করুন। হেস্টিংসে তক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যখন হেস্টিংসে ছটপুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, তখন খিদিরপুরে ছটের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মমতা বলেন, 'অনেক রাজ্যে বাড়িতেই ছট পালন করার কথা বলা হয়েছে বলে শুনেছি। কিন্তু বাংলায় তেমন নিয়ম জারি করা হয়নি। ছটে দু'দিন ছুটিও দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মাথায় রাখবেন। যে ভাবে আমরা দুর্গাপুজো বা কালীপুজো করেছি, সেই ভাবেই বেশি লোক একসঙ্গে যাবেন না। ঘরে বসে ছটপুজো করতে বলেছে আদালত। সম্ভব হলে তা-ই করুন। সম্ভব না হলে পুকুরে বা গঙ্গায় যেখানেই যান, ছোট ছোট দলে যান।' 

আজ অর্থাত্‍ শুক্রবার দিলীপ ঘোষ খিদিরপুরে বললেন, '২০-৩০ বছর ধরে আমরা ছটপুজো করছি। কাউকে আমরা বারণ করিনি।কিছু লোক ভোটের সময় অনেক ভাষণ দিয়ে চলে যান।'

ছটপুজো নিয়ে রাজ্য সরকারকে বৃহস্পতিবারও আক্রমণ করেছেন দিলীপ। তিনি বলেন, 'ছট পুজো পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, সব জায়গাতেই একটা বড় উৎসব হিন্দিভাষীদের । বহু মানুষ নিষ্ঠার সঙ্গে পুজো করেন । এতদিন সরকারের ছট নিয়ে কোনও চিন্তা ছিল না। তবে কোর্ট যেহেতু রায় দিয়েছে পুজো বন্ধ নিয়ে তাই সরকার এই সমস্ত দেখাচ্ছে।'

পরিবেশ আদালতের নির্দেশ উপেক্ষা করেই গতবছর রবীন্দ্র সরোবরে পালিত হয়েছিল ছট পুজোর আচার৷ সরোবরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুক পড়েছিল পুণ্যার্থীদের দল৷ এবার যাতে তা কোনওভাবেই না হয় তারজন্য সজাগ রয়েছে প্রশাসন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেল হয়েছে গোটা রবীন্দ্র সরোবর চত্বর। টিন, বাঁশ দিয়ে ঘেরা হয়েছে গোটা সরোবর এলাকা। আজ থেকেই শুরু হচ্ছে ছটপুজোর নিয়ম নীতি।

Read more!
Advertisement
Advertisement