Advertisement

'সুষ্ঠু ভোট হবে কিনা সন্দেহ রয়েছে,' পুরনির্বাচন নিয়ে দিলীপ

উপ নির্বাচনে পুরো শক্তি দিয়ে জয়ের জন্য ঝাঁপাবে বিজেপি। এদিন এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বাংলার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৯ তারিখ কলকাতা ও হাওড়ায় পুর নির্বাচন। সেই নির্বাচন আদৌ সুষ্ঠু ভাবে হবে কিনা তা নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ। ফাইল ছবিদিলীপ ঘোষ। ফাইল ছবি
অরিন্দম ভট্টাচার্য
  • নিউটাউন,
  • 10 Nov 2021,
  • अपडेटेड 9:35 AM IST
  • 'সুষ্ঠু ভোট হবে কিনা সন্দেহ রয়েছে,'
  • পুরনির্বাচন নিয়ে দিলীপ
  • জানুন বিস্তারিত তথ্য

উপ নির্বাচনে পুরো শক্তি দিয়ে জয়ের জন্য ঝাঁপাবে বিজেপি। এদিন এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বাংলার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৯ তারিখ কলকাতা ও হাওড়ায় পুর নির্বাচন। সেই নির্বাচন আদৌ সুষ্ঠু ভাবে হবে কিনা তা নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেন দিলীপ ঘোষ।

কী জানাচ্ছেন দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষ বলেন, পুরনির্বাচনে আমরা লড়বই। কলকাতা ও হাওড়ার জন্য আমরা আলাদা টিম তৈরি করেছি। পুরো শক্তি নিয়ে বিজেপি লড়াই করবে। কলকাতার মেয়র পদপ্রার্থী হিসাবে এখনও কাউকে ভাবা হয়নি। পরিস্থিতি অনুযায়ী ভাবা হবে। এর আগে কলকাতা পুরনির্বাচনের ইতিহাস সকলের জানা আছে। তখন যেভাবে ভোট লুঠ হয়েছিল, তা দেখে কতটা সুষ্ঠু ভোট হবে তা নিয়ে সন্দেহ রয়েছে আমাদের। পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়েছে এই নিয়ে। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন যেভাবে হয়েছে তাতে গণতন্ত্র ক্ষতবিক্ষত হচ্ছে। তাই বাঙালির কথা ভেবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। তৃণমূল প্রশাসন ও পুলিশকে বাদ দিয়ে ভোটে জিততে পারবে না। তাই প্রশাসনে রাজনীতিকরণ করা হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। আমাদের এই পরিস্থিতির মধ্যে লড়াই করে পরিবর্তন করতে হবে। সেই মানসিকতা নিয়েই আমরা কাজ করছি।

কলকাতা ও হাওড়া পুরনিগম ভোট

প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগম ভোটের যে প্রস্তাব রাজ্যের তরফে দেওয়া হয়েছিল তাতে সম্মতি দিয়েছে কমিশন। সেই অনুযায়ী পুর ও নগরোন্নয়ন দফতরে সম্মতি পত্রও পাঠানো হয়েছে। আগামী ১২ নভেম্বর পুরভোট নিয়ে কমিশন বৈঠকে বসছে বলে খবর। যদিও সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে কমিশনের তরফে। আগামী ডিসেম্বর মাসে কলকাতা ও হাওড়ায় পুরনির্বাচন হতে পারে বলে সোমবারই সূত্র মরফৎ খবর পাওয়া গিয়েছিল। জানা যায়, আগামী ২৫ নভেম্বর শুরু হবে মনোনয়ন পত্র জমার প্রক্রিয়া। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ ডিসেম্বর স্ক্রুটিনি। খুব সম্ভবত, গণনা হবে ২২ ডিসেম্বর।

Advertisement

Read more!
Advertisement
Advertisement