Advertisement

East-West Metro: বদলে গেল সময়সূচি, শিয়ালদা থেকে প্রথম ও শেষ মেট্রো কখন?

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। সোমবার থেকেই খুলছে শিয়ালদা মেট্রোর দরজা। সোমবার বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠান। তবে আমজনতার জন্য প্রবেশের অনুমতি মিলবে ১৪ জুলাই থেকে।

দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমেছেদুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমেছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2022,
  • अपडेटेड 8:34 PM IST
  • যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে আগামী ১৪ জুলাই থেকে
  • এবার সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেট্রো চলাচল করবে

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। সোমবার থেকেই খুলছে শিয়ালদা মেট্রোর দরজা। সোমবার বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠান। তবে আমজনতার জন্য প্রবেশের অনুমতি মিলবে ১৪ জুলাই থেকে। এই মেট্রো পরিষেবা শুরু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের রোজকার হয়রানি অনেকটাই কমে যাবে। একই সঙ্গে, তিলোত্তমাও নিত্যদিনের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। এদিকে শিয়ালদহ মেট্রো চালু হওয়ার পর এবার  ইস্ট ওয়েস্ট মেট্রোয় সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কতৃর্পক্ষ। প্রথম ও শেষ মেট্রো দুটোর সময়সূচিই এগিয়ে ও পিছিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের কথা ভেবে। 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিবর্তিত সময়সূচি
 যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে আগামী ১৪ জুলাই থেকে। এতদিন  সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত  সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলাচল করত। সময়সীমা পরিবর্তন হয়ে এবার সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমেছে
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এখন আধ ঘণ্টার পরিবর্তে  ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। আর অন্য সময়ে চলবে ১২ মিনিট অন্তর। মেট্রো রেল সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় দিনে ১০০টি মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবারও মিলবে পরিবেষবা। তবে আপাতত আগের মতোই রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। ভবিষ্যতে যাত্রী সংখ্যা বা়ড়লে রবিবারও মেট্রো চালানো হতে পারে।

মেট্রোয় পা দিলেই ন্যূনতম ভাড়া কত?
মেট্রোর ন্যূনতম ভাড়া হতে চলেছে ১০ টাকা । আগে যেমন ৫ টাকার টোকেন থাকতো সেই টোকেন আর এই স্টেশনে থাকছে না। কারণ শিয়ালদার পূর্ব এবং পশ্চিম দুই দিকের পরবর্তী স্টেশনের দূরত্ব প্রায় দু কিলোমিটারের বেশি। যার কারণে যাত্রীদের দিতে হবে সবথেকে কম দশ টাকা ভাড়া। এছাড়া সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত করতে গেলে ভাড়া লাগবে কুড়ি টাকা। মেট্রোর ভাড়ার তালিকা খতিয়ে দেখলে জানা যাবে দু কিলোমিটার দূরত্বের জন্য বরাদ্দ করা হয়েছিল পাঁচ টাকা। কিন্তু শিয়ালদা থেকে ফুলবাগান স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি। একই রকম এসপ্ল্যানেড এর দূরত্বও বেশি দু কিলোমিটারের থেকে। যার কারণে যাত্রীদের যদি ফুলবাগান কিংবা এসপ্ল্যানেড যেতে হয় তাহলে দিতে হবে ১০ টাকাই।

Advertisement

Read more!
Advertisement
Advertisement