Advertisement

SIR-এ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম কমিশনের, জানুন

স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে SIR-এর ক্ষেত্রে নিয়ম বেঁধে দিল নির্বাচন কমিশন। SIR-এর জন্য যে নথিগুলির কথা বলা হয়েছিল, তার মধ্যে একটি ছিল পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

SIR-এ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নিয়ম বেঁধে দিল কমিশনSIR-এ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নিয়ম বেঁধে দিল কমিশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 10:32 AM IST
  • পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে SIR-এর ক্ষেত্রে নিয়ম বেঁধে দিল নির্বাচন কমিশন।
  • শনিবার বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠিও পাঠিয়েছে কমিশন।
  • কখন কখন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য?

স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে SIR-এর ক্ষেত্রে নিয়ম বেঁধে দিল নির্বাচন কমিশন। SIR-এর জন্য যে নথিগুলির কথা বলা হয়েছিল, তার মধ্যে একটি ছিল পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তবে ঠিক কোন ধরনের স্থায়ী বসবাসের শংসাপত্র SIR-এর জন্য গ্রাহ্য হবে তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। এই মর্মে শনিবার  বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠিও পাঠিয়েছে কমিশন।

কখন কখন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য?

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন, সেগুলিকেই বৈধ বলে চিহ্নিত করা হবে। এছাড়াও, প্রতিটি শংসাপত্র পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯৯ সালের নভেম্বর মাসে জারি হওয়া নির্দেশিকা মেনেই হতে হবে। 

১৯৯৯ সালের নভেম্বর মাসের কী নিয়ম?

ওই নিয়ম অনুযায়ী, বাঙালি নন, কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন এবং আর্মি / ডিফেন্স / প্যারামিলিটারি বাহিনীতে চাকরির জন্য ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেওয়া হয়। আবেদনকারী বা তাঁর বাবা-মা কমপক্ষে প্রায় ১৫ বছর ধরে একটানা পশ্চিমবঙ্গে থাকলে তাঁরা এই শংসাপত্র পেতে পারেন। আবেদনকারী বা তাঁর পরিবারের পশ্চিমবঙ্গে নিজের বাড়ি বা জমি থাকলে তাঁরা এটি পেতে পারেন। আবেদনকারী পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং এখানকার স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন, সেই প্রমাণ থাকলেও স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যায়। এই নিয়মগুলি যাতে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে মানা হয় তা দেখতে নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য বিষয় হল, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট স্থানীয় জনপ্রতিনিধি (কাউন্সিলর), BDO-র দফতর থেকেও জারি করা হয়। তাই সেগুলি নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায়, আগে থেকেই বিষয়টি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত নির্দেশ কঠোর ভাবে পালনের বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগামী বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) কাজের আবহে রাজ্য মুখ্য নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনকে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ পাঠিয়েছেন। তিনি কমিশনের কাছে দাবি করছেন, শুনানি, ফর্ম 6, 7 ও 8 জমা দেওয়া, ডকুমেন্ট আপলোড এবং আবেদন নিষ্পত্তির সময়সীমা ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্প্রসারিত করা হোক।

 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement