Advertisement

East-West Metro: রবিবার হচ্ছে না, গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান কবে? জেনে নিন

Kolkata Metro Under-River Trial Run: গঙ্গার নীচের সুরঙ্গ দিয়ে মেট্রোর দৌড়ানোর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী ৯ এপ্রিল, রবিবার গঙ্গার নীচে দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল তা ওই দিন হচ্ছে না। তাহলে কবে গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর?

আগামী ৯ এপ্রিল, রবিবার গঙ্গার নীচে দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল তা ওই দিন হচ্ছে না।আগামী ৯ এপ্রিল, রবিবার গঙ্গার নীচে দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল তা ওই দিন হচ্ছে না।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2023,
  • अपडेटेड 12:21 AM IST
  • গঙ্গার নীচের সুরঙ্গ দিয়ে মেট্রোর দৌড়ানোর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
  • আগামী ৯ এপ্রিল, রবিবার গঙ্গার নীচে দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল তা ওই দিন হচ্ছে না।

Kolkata Metro Under-River Trial Run: নতুন ইতিহাস গড়তে আরও কিছুটা অপেক্ষা করতে হবে কলকাতা মেট্রোকে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের একটি অংশ হুগলি নদীর তলা দিয়ে টানেল হয়ে হাওড়ার সঙ্গে জুড়বে যেটি ভারতের প্রথম ‘আন্ডার ওয়াটার টানেল’। নদীর নীচে প্রায় সাততলা বাড়ির সমান গভীরতায় বৃত্তাকার সুড়ঙ্গ দিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক।

গঙ্গার নীচের সুরঙ্গ দিয়ে মেট্রোর দৌড়ানোর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী ৯ এপ্রিল, রবিবার গঙ্গার নীচে দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল তা ওই দিন হচ্ছে না বলেই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, হুগলি নদীর নীচের টানেলের ওই অংশে রবিবার ট্রায়াল রানের কোনও পরিকল্পনা নেই। ওই দিন শুধুমাত্র ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক যেটি সল্টলেক সেন্ট্রাল পার্কের ডিপোয় থাকে, সেটি চলাচল করবে।

তাহলে কবে গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর? কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, শীঘ্রই গঙ্গার তলা দিয়ে মেট্রোর ট্রায়াল হবে। তবে এখনই কোনও নির্দিষ্ট দিন-ক্ষণ জানানো যাচ্ছে না।

মাত্র ৪৫ সেকেন্ডে নদীর গভীরে টানেলের মধ্যে দিয়ে ৫২০-মিটার দূরত্ব অতিক্রম করবে মেট্রোর রেক। এই নদীর ১৩ মিটার গভীরে এই ‘আন্ডার ওয়াটার টানেল’ ভূ-স্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি করা হয়েছে। এই ‘আন্ডার ওয়াটার টানেল’ সল্টলেক সেক্টর ফাইভের সঙ্গে হাওড়া ময়দানের সংযোগ তৈরি করছে। 

Read more!
Advertisement
Advertisement