Advertisement

ফেব্রুয়ারির শুরুতে হালকা ব্যাটিং শীতের, কোন কোন জেলায় দাপট দেখাবে কুয়াশা?

মাঘ মাস যত শেষের দিকে এগোচ্ছে, ততই ফুরিয়ে যাচ্ছে শীত। প্রায় প্রতিদিনই ১-২ ডিগ্রি করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। উত্তরে অবশ্য এখনও হাড় কাঁপানো ঠান্ডা। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়াও বিচিত্র নয়।

শেষ ইনিংসে টেস্ট মোডে ব্যাটিং শীতেরশেষ ইনিংসে টেস্ট মোডে ব্যাটিং শীতের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 7:47 AM IST
  • মাঘ মাস যত শেষের দিকে এগোচ্ছে, ততই ফুরিয়ে যাচ্ছে শীত।
  • প্রায় প্রতিদিনই ১-২ ডিগ্রি করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে।
  • আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়াও বিচিত্র নয়।

মাঘ মাস যত শেষের দিকে এগোচ্ছে, ততই ফুরিয়ে যাচ্ছে শীত। প্রায় প্রতিদিনই ১-২ ডিগ্রি করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। উত্তরে অবশ্য এখনও হাড় কাঁপানো ঠান্ডা। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়াও বিচিত্র নয়।

রবিবার দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে কোচবিহার, জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। দার্জিলিং (পাহাড়)-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি। কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৭ দিন রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। তবে সোম ও মঙ্গলবার রাজ্যের বেশির ভাগ জায়গায় ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আর দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

IMD-র পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের আমেজ দ্রুত কমে যাচ্ছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও দিনভর রোদ থাকবে, যা শীতের শেষের দিকের গরম অনুভূতি দেবে। আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না, তবে ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস রয়েছে। 

সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাবে।  দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ সোমবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায়ও একই রকমের শুষ্ক ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তেমন কোনও বড় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডা ফেরার ইঙ্গিত পাচ্ছেন না আবহবিদেরা।


Read more!
Advertisement
Advertisement