Advertisement

Manik Bhattacharya SSC Scam : ‘আমায় মেরে ফেলো’, আদালত থেকে বেরিয়ে ধরা গলায় বললেন মানিক

শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় জেলে রয়েছেন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আজ, বুধবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। ইডি এদিন মানিকের বিরুদ্ধে দেড়শো পাতার চার্জশিট পেশ করেছে। তাতে মানিকের স্ত্রী ও ছেলের নামও রয়েছে।

মানিক ভট্টাচার্য (ফাইল ছবি) মানিক ভট্টাচার্য (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Dec 2022,
  • अपडेटेड 9:24 PM IST
  • শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় জেলে রয়েছেন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।
  • আজ, বুধবার তাঁকে আদালতে তোলা হয়েছিল।

শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় জেলে রয়েছেন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আজ, বুধবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। ইডি এদিন মানিকের বিরুদ্ধে দেড়শো পাতার চার্জশিট পেশ করেছে। তাতে মানিকের স্ত্রী ও ছেলের নামও রয়েছে।

এজলাস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তৃণমূল বিধায়ক করুণ সুরে কাঁদো কাঁদো গলায় বলেন, ‘আমায় মেরে ফেলো, কিন্তু আমার বউ-ছেলেকে জড়িও না।’ জানা যাচ্ছে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বহু অভিযোগের কথা আগেই ইডির তরফে জানানো হয়েছিল। রাজ্যের কয়েকশো বিএড কলেজ থেকে মানিক-পুত্রই টাকা তুলতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

তাছাড়া মানিকের স্ত্রীও যে এই বিপুল আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত তাও বলা হয়েছিল ইডি-র তরফে। বারাসতের তাপস মণ্ডলকে জেরা করে ইডি জানতে পেরেছে, একাধিক ছদ্ম কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন মানিকের স্ত্রী। 

এর আগে মানিক সংবাদমাধ্যমের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বলে ছিলেন আই অ্যাম রক্তাত্ত বাই প্রেস। তারপর তাঁর ঢাঁই হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। এদিন তাঁর আর্তি ছিল, তাঁকে মেরা ফেলা হোক, কিন্তু তাঁর ছেলে ও স্ত্রীকে যেন এই মামলায় না জড়ানো হয়। এরপরই তাঁকে গাড়িতে তুলে নিয়ে চলে যান আধিকারিকরা।

Read more!
Advertisement
Advertisement