Advertisement

'বিমানদা পিছনে কেন?' রাজভবনে বামফ্রন্ট চেয়ারম্যানকে হাত ধরে সামনে বসালেন মমতা

‘বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।’ বিমান বসুর হাত ধরে তাঁকে সামনের সারিতে একটি চেয়ার টেনে এনে বসান মুখ্যমন্ত্রী। কয়েক মিনিট কথাও হয় তাঁদের।

mamata bimanmamata biman
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Nov 2022,
  • अपडेटेड 3:50 PM IST
  • আচমকাই ভিড়ের মধ্যে তাঁকে দেখতে পেয়ে ছুটে যান মমতা।
  • বলেন, ‘বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।’
  • বিমান বসুর হাত ধরে তাঁকে সামনের সারিতে একটি চেয়ার টেনে এনে বসান মুখ্যমন্ত্রী।

আজ রাজ্যের নতুন রাজ্যপাল ড. সিভি আনন্দ (C.V Ananda Bose) বোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে ফের সৌজন্যের নয়া নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (C.M Mamata Banerjee)। 

নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন, তখন অতিথিদের জন্য রাখা চেয়ারের দ্বিতীয় সারির একটি চেয়ারে বসেছিলেন বিমান বসু। 

আচমকাই ভিড়ের মধ্যে তাঁকে দেখতে পেয়ে ছুটে যান মমতা। বলেন, ‘বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।’ বিমান বসুর হাত ধরে তাঁকে সামনের সারিতে একটি চেয়ার টেনে এনে বসান মুখ্যমন্ত্রী। কয়েক মিনিট কথাও হয় তাঁদের।
শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। তাঁকে হাত নেড়ে বিমান বসুর সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। 

আরও পড়ুন

বুধবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন সিভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ 

তবে এই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বুধবার সকালে তিনি ট্যুইট করে জানান কেন এই শপথগ্রহণ অনু্ষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না৷ অনুষ্ঠানের আসনবিন্যাস নিয়ে আপত্তি তোলেন তিনি৷ দলত্যাগী দুই বিধায়কের পাশে তাঁকে আসন দেওয়াতেই আপত্তি প্রকাশ করেন তিনি৷ তবে একইসঙ্গে এও জানিয়েছেন পরে গিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন৷

 

Read more!
Advertisement
Advertisement