Advertisement

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়ির কাছেই উদ্ধার দেহ

কলকাতা হাইকোর্টের প্রধার বিচারপতির বাড়ির সামনে থেকে উদ্ধার হল দেহ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বাড়ির বিররীতে থাকা বাস স্টপের ফুটপাথে দেহটি পড়েছিল। এই ঘটনা ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চত্বরে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 01 Dec 2021,
  • अपडेटेड 6:22 PM IST
  • সামনেই হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়ি
  • বিপরীত ফুটপাথে উদ্ধার দেহ
  • আজ সকালে স্থানীয়রা দেখতে পান

কলকাতা হাইকোর্টের প্রধার বিচারপতির বাড়ির সামনে থেকে উদ্ধার হল দেহ। প্রধান বিচারপতি  প্রকাশ শ্রীবাস্তবের বাড়ির বিররীতে থাকা বাস স্টপের ফুটপাথে দেহটি পড়েছিল। এই ঘটনা ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চত্বরে।  

বুধবার সকালে প্রধান বিচারপতির বাড়ির বিপরীত ফুটপাতে বাস স্টপে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে  বালিগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করলে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে মৃতের নাম-পরিচয় পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মঙ্গল অধিকারী, বয়স ৭০ বছর। মৃত ব্যক্তি বালিগঞ্জ ফাঁড়ির হলদিরামে এক সময় কাজ করতেন। পরিবারের অন্যান্য সদস্যরা কলকাতার বাইরে থাকলেও তিনি বালিগঞ্জ ফাঁড়ি এলাকাতেই থাকতেন বলে স্থানীয় সূত্রে খবর। এদিন বালিগঞ্জ থানার তরফে মৃতের পরিবারকে খবর দিয়ে ডেকে পাঠান হয়। তবে ওই ব্যক্তির মৃত্যু কী কারণে হলো তা এখনো জানা যায়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement