Advertisement

আলু কি আরও সস্তা হবে? চাষিদের দুর্দিন কবে কাটতে পারে? খোঁজ নিল bangla.aajtak.in

এক পক্ষের পৌষ মাষ, অপর পক্ষের সর্বনাশ। রাজ্যের বাজারে বাজারে রেকর্ড সস্তা বিকোচ্ছে আলু। অন্যদিকে, চিন্তায় মাথায় হাত পড়েছে আলু চাষিদের। কারণ, আলু চাষ করে রীতিমতো লোকসানের মুখে পড়তে হচ্ছে আলু কৃষকদের।

আরও সস্তা হবে দাম? মাথায় হাত চাষিদেরআরও সস্তা হবে দাম? মাথায় হাত চাষিদের
কিশোর শীল
  • কলকাতা,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 12:53 PM IST
  • বাজারে বাজারে রেকর্ড সস্তা বিকোচ্ছে আলু।
  • আলু চাষ করে রীতিমতো লোকসানের মুখে পড়তে হচ্ছে আলু কৃষকদের।
  • প্রায় ৫-৬ হাজার টাকা খেসারত গুনতে হচ্ছে কৃষকদের।

এক পক্ষের পৌষ মাষ, অপর পক্ষের সর্বনাশ। রাজ্যের বাজারে বাজারে রেকর্ড সস্তা বিকোচ্ছে আলু। অন্যদিকে, চিন্তায় মাথায় হাত পড়েছে আলু চাষিদের। কারণ, আলু চাষ করে রীতিমতো লোকসানের মুখে পড়তে হচ্ছে আলু কৃষকদের। অভিযোগ প্রতি বিঘা আলু চাষ করে প্রায় ৫-৬ হাজার টাকা খেসারত গুনতে হচ্ছে কৃষকদের। ফলে মাথায় হাত পড়েছে তাঁদের। 

বাজারে আলুর দাম কত?

সোমবার কলকাতা ও শহরতলির খুচরো বাজারে বেশিরভাগ আলুর দাম রয়েছে ১৩-১৭ টাকার মধ্যে। S1 বা পোখরাজ আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ১৩-১৪ টাকা। অন্যদিকে, ভালো জাতের আলুর দাম রয়েছে কেজি প্রতি ১৬-১৭ টাকা।

পাইকারি বাজারে দামের চিত্রটা আলাদা। শিয়ালদা কোলে মার্কেটে আলুর প্রতি কেজির দাম রয়েছে ৭-১০ টাকা। S1 আলুর দাম রয়েছে ৭ টাকা থেকে ৮ টাকার আশেপাশে। অন্যদিকে, ভালো জাতের আলুর দাম রয়েছে ১০ টাকার আশেপাশে।

আগের বছর বাজারে দাম কত ছিল?

মূলত আলুর দাম শীত চলে যাওয়ার পর থেকেই বাড়তে শুরু করে। গত মরশুমে আলুর প্রতি কেজিতে পাইকারি রেটে দাম ছিল কেজি প্রতি ১০ টাকার বেশি। গত বছর ১০ টাকার নীচে নামেনি আলুর পাইকারি দর। কিন্তু চলতি বছরে ইতিমধ্যেই তা সাড়ে ৭ টাকায় নেমে এসেছে, পাশাপাশি দুঃশ্চিন্তার বিষয় হল, মাঠে এখনও আলু রয়েছে।

চাষিরা কী অভিযোগ করছেন?

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পোখরাজ আলু চাষের জন্য বিখ্যাত। এই আলু এখন বাজারে বিক্রিও হচ্ছে। কিন্তু চাষিদের দাবি, এবছর তাঁরা লোকসানের মুখে পড়ছেন। কারণ বিঘা প্রতি  এবছর ফলন হয়েছে প্রায় ৬০ কুইন্টাল। এই পরিমাণ আলু চাষ করতে তাঁদের খরচ হয়েছে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। কিন্তু বাজারে বিক্রির সময় তাঁরা কুইন্টাল প্রতি ৪৭০ টাকার আশেপাশে পাচ্ছেন। অর্থাৎ ৬০ কুইন্টাল আলু বিক্রি করলে ২৮ হাজার থেকে ২৯ হাজার টাকা পাবেন চাষিরা। অর্থাৎ বিঘায় লোকসান প্রায় ৭ হাজার টাকা।

Advertisement

কেন এমন সমস্যা হল?

কেন চাষিরা আলুর দাম পাচ্ছেন না? এই প্রসঙ্গে কোলে মার্কেট ভেন্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে bengali.aajtak.in -কে জানান, "এখন যা অবস্থা তাতে মানুষ স্বস্তি পাচ্ছে। কিন্তু চাষিরা সমস্যায় পড়ছেন। আসলে এই বছর আলুর ফসল অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। উৎপাদন বৃদ্ধির কারণেই, বাজারে দাম কমে গিয়েছে। এখন বাজারে যথেষ্ট আলু রয়েছে। পাশাপাশি মাঠ থেকেও প্রচুর নতুন আলু বাজারে আসছে। এর বাইরেও মাঠেও প্রচুর পরিমাণে ফসল রয়েছে। জ্যোতি আলু এখনও মাঠেই রয়েছে। ফলে সেই আলু বাজারে এলে দাম আরও কমতে পারে।"

সমস্যার সমাধান হতে পারে?

কোলে মার্কেট ভেন্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজ্য সরকারের টাস্ক ফোর্স টিমের সদস্য এ প্রসঙ্গে বলেন, "মাঠ থেকে আলু ওঠার পর সরকার এই বিষয়টি নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে পারে। সেক্ষেত্রে চাষিরা কী সমস্যায় রয়েছেন, তাঁদের কতটা ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে। এরপর স্টোরেজে তোলার সময় চাষিরা পর্যাপ্ত দাম পেতে পারেন।"

Read more!
Advertisement
Advertisement