Advertisement

Durga Puja Carnival 2022: ১০০ পুজো-এলাহি আয়োজন, আজ দুর্গাপুজো কার্নিভাল রেড রোডে

আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল (Durga Puja Carnival 2022)। কলকাতা, শহরতলি ও কয়েকটি জেলার দুর্গা প্রতিমা এনে রেড রোডে শোভাযাত্রা হবে। পুজো কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্যের অন্য মন্ত্রীরা।

আজ রেড রোডে পুজো কার্নিভালআজ রেড রোডে পুজো কার্নিভাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2022,
  • अपडेटेड 9:23 AM IST
  • পুজো কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • বিকেল চারটের সময় শুরু হবে কার্নিভাল

আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল (Durga Puja Carnival 2022)। কলকাতা, শহরতলি ও কয়েকটি জেলার দুর্গা প্রতিমা এনে রেড রোডে শোভাযাত্রা হবে। পুজো কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্যের অন্য মন্ত্রীরা। উপস্থিত থাকবেন ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধি ও অন্য আমন্ত্রিতরা। কার্নিভালে অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি।

বিকেল চারটের সময় শুরু হবে কার্নিভাল

বিকেল চারটের সময় শুরু হবে পুজো কার্নিভাল। কলকাতা পুলিশের (Kolkata Police) ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শোভাযাত্রা শুরু হবে। প্রতিটি পুজো কমিটির জন্য বরাদ্দ করা হয়েছে ৪ মিনিট। পুজো কমিটি পিছু ৫০ জনের বেশি থাকতে পারবেন না কার্নিভালে। আতসবাজি বা শব্দবাজি ফাটানো যাবে না। পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার বরাদ্দ করা হয়েছে। এর থেকে বেশি ট্রেলার চাইলে প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে অতিরিক্ত ট্রেলারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে।

প্রতিমা সহ গাড়ির উচ্চতা থাকতে হবে ১৬ ফুটের মধ্যে। যে গাড়িগুলি কার্নিভালে অংশ নেবে, সেগুলির চালকের নাম সহ যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা দিতে হবে। শোভাযাত্রায় প্রত্যেক পুজো কমিটির সঙ্গে বহাল রাখা হবে এক জন করে পুলিশ আধিকারিককে।

কার্নিভালের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ

কার্নিভাল উপলক্ষে আজ শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ (Kolkata Traffic Control) করা হবে। গতকাল মধ্যরাত থেকে সকাল ৯ পর্যন্ত বন্ধ ছিল রেড রোড। এখন খুলে দেওয়া হলেও আবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলবে না রেড রোডে। বন্ধ থাকবে খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কুইনসওয়ে, এসপ্ল্যানেড র‌্যাম্প, মেয়ো রোডও। বেশ কয়েকটি রাস্তায় ঘুরপথে চলবে গাড়ি।

দুপুর ২টো থেকে কার্নিভ্যাল শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোডে হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। হাসপিটাল রোডে উত্তরমুখী গাড়িগুলিকে এজেসি বোস রোড ও জহরলাল নেহরু রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কাল দুপুর ২টো থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই ব্যবস্থা। খিদিরপুর রোডের গাড়িগুলিকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্যান্ড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Advertisement

রেড রোডের দক্ষিণমুখী গাড়ি আরআর অ্যাভিনিউ-জহরলাল নেহরু রোড অথবা কিংসওয়ে-স্ট্যান্ড রোডে ঘুরিয়ে দেওয়া হবে। তেমনি রেড রোডের উত্তরমুখী গাড়ি যাবে জহরলাল নেহরু রোড দিয়ে। ধর্মতলা বন্ধ থাকবে। তাই গাড়ি যাবে এজেসি রোড বা হেস্টিংয় হয়ে। মেয়ো রোডের গাড়ি যাবে জহরলাল নেহরু রোড-আরআর অ্যাভিনিউ হয়ে। 

 

Read more!
Advertisement
Advertisement