Advertisement

সঙ্গে মিলল আধার কার্ড, লেকটাউন থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন বাংলাদেশি

লেকটাউনের শ্রীভূমি এলাকা থেকে দুই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দু'জনেই বাংলাদেশের নাগরিক বলে জানা যাচ্ছে। ধৃতদের কাথ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ডও। যদিও ওই কার্ড জাল। যে এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তার কাছেই রয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি।

লেকটাউন থেকে গ্রেফতার দুই বাংলাদেশিলেকটাউন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 20 Jun 2021,
  • अपडेटेड 11:20 AM IST
  • লেকটাউন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি
  • ধৃতদের থেকে উদ্ধার জাল আধার কার্ড
  • শ্রীভূমি এলাকায় ঘাঁটি গেড়েছিল দু'জনে

লেকটাউনের শ্রীভূমি এলাকা থেকে দুই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দু'জনেই বাংলাদেশের নাগরিক বলে জানা যাচ্ছে। ধৃতদের কাথ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ডও। যদিও ওই কার্ড জাল। যে এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তার কাছেই রয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

শনিবার শ্রীভূমি এলাকায় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পেট্রোলিং করতে বের হওয়া পুলিশ আধিকারিকদের। তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। এর পরেই ওই দুই ব্যক্তি  নিজেদের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বার করে। কিন্তু সন্দেহ হওয়ায় তাদেরকে লেকটাউন থাায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশ বুঝতে পারে অভিযুক্তরা বাংলাদেশি নাগরিক। এবং তাদের কাছ পাওয়া আধার কার্ড দুটিও ভুয়ো। এরপরেই পুলিশ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ধৃতদের রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে। 

পুলিশি জিজ্ঞাসায় জানা যায় ধৃত যুবকদের মধ্যে একজনের নাম আরাফুল ইসলাম। অপর ব্যক্তির নাম মণি গাজি। কেন তারা ভারতে এসেছিল, কবে তারা এদেশে আসে, কবে থেকে লেকটাউনে ঘাঁটি গেড়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশআপাশই কীভাবে ভুয়ো আধার কার্ড দুই ব্যক্তি তৈকি করলো তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই নিউটাউনের এক আবাসনে পাঞ্জাবের দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। সেই তদন্তে নেমে প্রতিদিনই চমকপ্রদ সব তথ্য সামনে আসছে পুলিশের হাতে। এই আবহে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ির কাছ থেকে দুই বাংলাদেশি নাগরিকের গ্রেফতারের ঘটনায় সতর্ক বিধাননগর পুলিশ কমিশনারেট। পুরো বিষয়টি বিষদে তদন্ত করে দেখা হচ্ছে। 


 

Read more!
Advertisement
Advertisement