Advertisement

Muslims In Bengal: 'বাংলাই মুসলিমদের জন্য নিরাপদ,' উত্তরপ্রদেশের মৌলানার VIDEO VIRAL

উত্তরপ্রদেশ আর মুসলিমদের জন্য নিরাপদ নয়। বাংলায় সকল মুসলিমদের চলে আসার অনুরোধ করলেন মৌলানা জারজিশ আনসারি। পশ্চিমবঙ্গে এসে এমনই মন্তব্য করেছেন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে চতুর্দিকে। ঠিক কী বলেছেন যোগীরাজ্যের ওই মৌলানা?

মুসলিমদের বার্তা উত্তরপ্রদেশের মৌলানারমুসলিমদের বার্তা উত্তরপ্রদেশের মৌলানার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 2:21 PM IST
  • উত্তরপ্রদেশ আর মুসলিমদের জন্য নিরাপদ নয়
  • বাংলায় সকল মুসলিমদের চলে আসার অনুরোধ
  • ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে

উত্তরপ্রদেশের মৌলানার মুখে মমতার রাজ্যের প্রশংসা। পশ্চিমবঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠানে উত্তরপ্রদেশের ইটাওয়ারের এক মৌলানার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বক্তৃতায় মৌলানা জারজিশ আনসারি উত্তরপ্রদেশের মাদ্রাসা ও মসজিদের উপর প্রশাসনিক দমন-পীড়নের বিষয়ে মন্তব্য করেছেন। মুসলিমদের বাংলায় স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মৌলানার মতে, এ রাজ্য মুসলিমদের জন্য নিরাপদ। তাঁর একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ২৫ ডিসেম্বরের বলে জানা গিয়েছে। এতে বাংলায় একটি ধর্মীয় সমাবেশে উত্তরপ্রদেশের ওই মৌলানাকে বলতে শোনা যাচ্ছে, 'উত্তরপ্রদেশ মুসলিমদের জন্য নিরাপদ নয়। যদি কোনও নিরাপত্তা থাকে তবে তা বাংলায়। উত্তরপ্রদেশে শত শত মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাত ১০টার পর লাউডস্পিকার নিষিদ্ধ।'

মৌলানা তাঁর ভাষণে আরও বলেন, 'উত্তরপ্রদেশে মুসলিমদের পরিস্থিতি ভয়াবহ। আমি নিজে বারবার পরিবারের সকলকে নিয়ে উত্তরপ্রদেশে ছেড়ে যাওয়ার কথা ভেবেছি।' তিনি দাবি করেছেন, অনুমতি ছাড়া কোনও কার্যকলাপ পরিচালনা করা যায় না এবং দিনের বেলাতেও বাইরে লাউডস্পিকার বাজানো যায় না। তিনি আজান নিষিদ্ধ হয়েছে বলেও উল্লেখ করেছেন।

অনুষ্ঠান চলাকালীন মৌলানা মাদ্রাসাগুলির উপর অভিযান চালানো এবং লাউডস্পিকার বন্ধের জন্য প্রশাসনিক চাপের বর্ণনা দিয়েছেন। কঠোর ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি প্রকাশ করেছেন। তিনি বাংলাকে মুসলিমদের জন্য একটি উন্নত এবং নিরাপদ স্থান হিসেবে বর্ণনা করেন এবং সেখানে বসতি স্থাপনের জন্য মুসলিমদের কাছে আবেদন জানান। 

ভিডিওটি ভাইরাল হতেই নানামহল থেকে প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement