Advertisement

কলকাতার ট্রামে এবার টাচলেস লেনদেন, রাজাবাজার থেকে শুরু হচ্ছে নয়া পরিষেবা

নিগম জানিয়েছে, যাত্রীরা যাতে নিরাপদ উপায়ে টিকিটের ভাড়া মেটাতে মেটাতে পারেন, তার জন্য তৎপর ওই দুই সংস্থা। কলকাতার ট্রাম (Tram) পরিষেবা পৃথিবীর অন্যতম পুরনো ট্রাম পরিষেবা। দিন দিন আরও প্রযুক্তিবান্ধব হয়ে উঠছে কলকাতার ট্রাম। তারই একটি অংশ হলো নগদেহীন টিকিট কেনার ব্যবস্থা। 

কলকাতা ট্রামে চালু হচ্ছে নগদহীন টিকিট ব্যবস্থা। ছবি সৌজন্য: রাজ্য পরিবহণ নিগমকলকাতা ট্রামে চালু হচ্ছে নগদহীন টিকিট ব্যবস্থা। ছবি সৌজন্য: রাজ্য পরিবহণ নিগম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2021,
  • अपडेटेड 3:35 PM IST
  • কলকাতা ট্রামে চালু হচ্ছে নগদহীন টিকিট ব্যবস্থা
  • শনিবার থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে
  • কিউআর কোড ব্যবহার করে মেটানো যাবে ট্রামের ভাড়া

কলকাতা ট্রাম (Tram)-এ চালু হচ্ছে নগদহীন টিকিট ব্যবস্থা। শনিবার থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। কিউআর কোড ব্যবহার করে মেটানো যাবে ট্রামের ভাড়া। এ ব্যাপারে রাজ্য পরিবহণ নিগম (West Bengal Transport Corporation) এবং ফোন পে (PhonePe) গাঁটছাড়া বেধেছে। 

নিগম জানিয়েছে, যাত্রীরা যাতে নিরাপদ উপায়ে টিকিটের ভাড়া মেটাতে মেটাতে পারেন, তার জন্য তৎপর ওই দুই সংস্থা। কলকাতার ট্রাম (Tram) পরিষেবা পৃথিবীর অন্যতম পুরনো ট্রাম পরিষেবা। দিন দিন আরও প্রযুক্তিবান্ধব হয়ে উঠছে কলকাতার ট্রাম। তারই একটি অংশ হল নগদেহীন টিকিট কেনার ব্যবস্থা। যা চালু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে।

এ ব্যাপারে রাজ্য পরিবহণ নিগম (West Bengal Transport Corporation)-এর ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কাপুর বলেন, "আরও বেশি করে মানুষ যাতে ট্রাম চড়েন, তাই আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এই পরিষেবা যাতে আরও ভাল  হয়, তা দেখা হচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে রুটের রং ঠিক করে দেওয়া, বাতানুকূল ট্রামে বিনা খরচে ওয়াইফাই।"

তিনি আরও বলেন, "এবার তার সঙ্গে যুক্ত হল নগদহীন টিকিট কেনার ব্যবস্থা। আমরা বিশ্বাস করি এর ফলে মানুষের আরও সুবিধা হবে। একশো চল্লিশ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে কলকাতা ট্রাম। তা আরও উন্নত হবে এবং মানুষ আরও বেশি করে মানুষ ট্রামে চড়বেন।"

এখন কলকাতায় ছটি রুটে ট্রাম চলে। প্রত্যেকদিন যাত্রী হয়ে গড়ে প্রায় ১৫ হাজার। শনিবার থেকে রাজাবাজারে ওই পরিষেবা চালু হবে। কর্তৃপক্ষের আশা, মার্চ মাসের মধ্যে কলকাতার সব রুটে এই নগদহীন ব্যবস্থা চালু করে দেওয়া যাবে। কিউআর কোড ব্য়বহার করে ভাড়া মেটাতে পারবেন যাত্রীরা।

করোনা-সংকটের সময়ে নগদ লেনদেনের প্রবণতা বেড়েছে। এখন আগের থেকে অনেক বেশি মানুষ ডিজিটাল ব্যবস্থায় টাকা-পয়সা দেওয়া-নেওয়া করছেন। সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় পরিষেবা আরও বেশি করে নগদহীন হয়ে উঠছে। এবার তার মধ্যে যুক্ত হল কলকাতার ঐতিহ্য ট্রাম। ফলে এখন ট্রামের টিকিট কিনতে গেলে কোনও কিছু স্পর্শ করতে হবে না।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement