Advertisement

Mini Book Fair In Kolkata: এত বড় সত্যি! মাত্র ১ টাকায় বই মিলছে কলেজ স্ট্রিটের মিনি বইমেলায়

উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে ছোট বইমেলার (Mini Book Fair)। ৫ ফুট বাই ৬ ফুটের বইমেলা। দামেও মিনি। কলকাতার কলেজ স্ট্রিটে (College Street) বই পাড়ায় (Boi Para) এই মিনি বইমেলার উদ্বোধন করলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকে ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Kumar Chatterjee)।

মাত্র ১ টাকায় বইমাত্র ১ টাকায় বই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2023,
  • अपडेटेड 3:57 PM IST
  • আগামী একমাস চলবে এই বইমেলা
  • এক টাকার মধ্যে পাওয়া যাচ্ছে গোয়েন্দা গল্প, কবিতা গুচ্ছ উপন্যাস সহ বিভিন্ন স্বাদের বই

উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে ছোট বইমেলার (Mini Book Fair)। ৫ ফুট বাই ৬ ফুটের বইমেলা। দামেও মিনি। কলকাতার কলেজ স্ট্রিটে (College Street) বই পাড়ায় (Boi Para) এই মিনি বইমেলার উদ্বোধন করলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকে ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Kumar Chatterjee)। আগামী একমাস চলবে এই বইমেলা।

এই বইমেলার উদ্যোক্তা এক তরুণ বই পাগল। তাঁর নাম সম্রাট হুই (Samrat Hui)। যিনি ব্য়াঙ্কের চাকরি ছেড়ে বই প্রকাশ করছেন। স্বামীজির বাণী অনুসরণ করে আজ তিনি বলেন, 'বইয়ের পূর্ণত্ব প্রকাশের নামই শিক্ষা।' তিনি আরও বলেন, 'কলকাতা বইমেলা এশিয়ার সবচেয়ে বড় বইমেলা। আর আমি আমার দোকান থেকে যে বইমেলার সূচনা করলাম তো পৃথিবীর সবচেয়ে ছোট বইমেলা (Smallest Book Fair)। আমরা কলকাতা বইমেলাতেও স্টল পেয়েছি। আমরা এখনও পর্যন্ত ৫২টি বই প্রকাশ করেছি।

সম্রাদের উদ্যোগে শুরু হওয়া এই মিনি বইমেলায় অত্যন্ত কম দামে বই কিনতে পারবেন পাঠকরা। বইমেলার অন্যতম আকর্ষণ এক টাকা মূল্যের বই। এক টাকার মধ্যে পাওয়া যাচ্ছে গোয়েন্দা গল্প, কবিতা গুচ্ছ  উপন্যাস সহ বিভিন্ন স্বাদের বই। ১ টাকাতেই মিলবে রবীন্দ্র রচনাবলীর মত মহার্ঘ বইও। বেশি বই কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ছাড়। আগামী একমাস ব্যাপী চলবে এই বইমেলা।

Read more!
Advertisement
Advertisement