নতুন বছরে গঙ্গাসাগর মেলা নিয়ে যাবতীয় ব্যবস্থাপনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, ৮ থেকে ১৭ জানুয়ারি হবে মেলা। এবছর মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি রবিবার রাত ২টো৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ১৪ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে ১৫ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত। পুণ্যার্থীদের সুবিধার্থে ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস, ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ও ২১টি জেটি ব্যবহার হবে। এগুলিতে জিপিএস ট্র্যাকিং হবে। পূর্ব রেল যাতে হাওড়া-শিয়ালদা-নামখানায় অতিরিক্ত ট্রেন চালানো হয় সেই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বাবুঘাট থেকে সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এক টিকিটে পৌঁছানো যাবে গঙ্গাসাগর। সাগরবন্ধু থাকবে, যারা বাস যাত্রীদের সাহায্য করবে