Advertisement

Dimer Jhol Recipe: ডিমের ঝোল বানান ঠিক এভাবে, ভাতের হোটেলের সিক্রেট রেসিপি

ডিমের কারি বা ডিম আলুর ঝোল বাঙালি ঘরের পরিচিত খাবার। বিশেষত ঘরে মাছ-মাংস না থাকলে, ডিম আর আলু দিয়েই বানিয়ে দুর্দান্ত পদ নেওয়া যায়।

আলু দিয়ে ডিমের কারির রেসিপি, ভাতের সঙ্গে দারুণ। আলু দিয়ে ডিমের কারির রেসিপি, ভাতের সঙ্গে দারুণ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 6:31 PM IST
  • ডিমের কারি বা ডিম আলুর ঝোল বাঙালির খুব সাধারণ খাবার।
  • ঘরে মাছ-মাংস না থাকলে, ডিম আর আলু দিয়েই বানিয়ে দুর্দান্ত পদ নেওয়া যায়।
  • আজ সেই ডিমের ঝোলেরই একটি সহজ রেসিপি পাবেন। 

Dim Alu Jhol with Bhat: ডিমের কারি বা ডিম আলুর ঝোল বাঙালির খুব সাধারণ খাবার। বিশেষত ঘরে মাছ-মাংস না থাকলে, ডিম আর আলু দিয়েই বানিয়ে দুর্দান্ত পদ নেওয়া যায়। ডিমের পুষ্টিগুণও দারুণ। আজ সেই ডিমের ঝোলেরই একটি সহজ রেসিপি পাবেন। আলু আর ডিমের এই সহজ রেসিপি দুপুরের ভাত কিংবা রাতের রুটির সঙ্গে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন বাড়িতেই ভাতের হোটেলের মতো স্বাদের আলু দিয়ে ডিমের কারি।

উপকরণ (Ingredients)

  • সেদ্ধ ডিম – ৪টি

  • আলু – ২টি (মাঝারি আকারের, টুকরো করে কাটা)

  • পেঁয়াজ কুচি – ২টি

  • আদা বাটা – ১ চা চামচ

  • রসুন বাটা – ১ চা চামচ

  • টমেটো – ১টি (কুচি করে কাটা)

  • কাঁচা লঙ্কা – ২টি (চেরা)

  • হলুদ গুঁড়ো – ১ চা চামচ

  • লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

  • জিরে গুঁড়ো – ১ চা চামচ

  • ধনে গুঁড়ো – ১ চা চামচ

  • গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ

  • নুন – স্বাদমতো

  • তেল – পরিমাণমতো

  • জল – প্রয়োজনমতো

  • ধনে পাতা – সামান্য (সাজানোর জন্য)

  • ডিম আলু কারি বানানোর পদ্ধতি (How to Cook Egg Potato Curry)

    ১. প্রথমে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিন। চাইলে ডিমে হালকা করে কাটা দাগ দিয়ে নিন। এতে করে মশলা ভালোভাবে ঢুকবে।

    ২. কড়াইয়ে তেল গরম করুন। ডিমগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে রাখুন।

    ৩. একই তেলে আলুর টুকরোগুলো সামান্য নুন ও হলুদ মেখে হালকা ভেজে তুলে নিন।

    ৪. কড়াইয়ে আরও একটু তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ সোনালি রং হলে আদা-রসুন বাটা দিন। কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি দিয়ে দিন।

    ৫. এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষান। একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিন।

    ৬. মশলা কষে উঠলে ভাজা আলু আর ডিম কড়াইয়ে দিয়ে দিন। ভালোভাবে নাড়াচাড়া করুন।

    ৭. এবার পরিমাণমতো গরম জল দিন। ঢেকে রাখুন ৮-১০ মিনিট। আলু সেদ্ধ হয়ে গেলে গরম মসলা ছড়িয়ে দিন।

    ৮. নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

    পরিবেশন  

    গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গেও ডিম আলুর কারি পরিবেশন করতে পারেন। খেতে যেমন ভাল, তেমনই পুষ্টির দিক দিয়েও দারুণ। যাঁরা ডায়েট করছেন, তাঁরা একটু তেল কম দেবেন। সঙ্গে গাজর, বিনসের মতো সবজিও যোগ করতে পারেন। 

    Advertisement

    ডিম আলু কারির উপকারিতা (Benefits of Egg Potato Curry)

    ডিম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। আলুতে রয়েছে কার্বোহাইড্রেট। এই পদ খেলে শরীরে সহজে এনার্জি আসে। সহজপাচ্যও বটে। তবে খেতে ভাল লাগছে বলে বেশি বেশি ভাত খেয়ে ফেলবেন না যেন!

    Read more!
    Advertisement
    Advertisement