
সারা দেশে সবচেয়ে সহজলভ্য খাবারের মধ্যে একটি হল ডিম। আসলে ডিমকে প্রোটিনের ভাণ্ডার বলা যেতে পারে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশি শক্তিশালী করে এবং দীর্ঘ সময় পেট ভরাতে সাহায্য করে। ডিমে ভিটামিন B-12 এবং কোলিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা বিপাক উন্নত করে এবং শক্তি সরবরাহ করে।
তেল ছাড়া ডিম রান্না করলে ক্যালোরি কমে, পাশাপাশি এর স্বাদও বজায় থাকে। এমন রান্না ওজন কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে। তেল বা ঘি ছাড়াই বাড়িতে ডিমের কি রেসিপি তৈরি করা যেতে পারে বুঝে নেওয়া যাক।
ভাঁপানো মশলা ডিম:
ভাপানো ডিমের রেসিপিতে তেলের কোনও প্রয়োজন নেই। তেল না থাকায় এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। হালকা ও স্বাস্থ্যকর খাবার হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়। সকালে খাবার জন্য হালকা মশলা দিয়ে ভাপানো ডিম একটি দারুণ অপশন।
উপকরণ-
ডিম – ৪টি, পেঁয়াজ (কুচিকুচি কাটা) - ২ চা চামচ, টমেটো (কুচিকুচি কাটা) - ২ চা চামচ, কাঁচা লঙ্কা -(কুচিকুচি কাটা) – ১/২ চা চামচ, হলুদ - ১/৪ চা চামচ, লাল মরিচ গুঁড়ো - ১/৪ চা চামচ, লবণ - স্বাদ অনুযায়ী।
প্রথমে একটি ডিম ফেটিয়ে নিয়ে তাতে নুন এবং মশলা মেশাতে হবে। এরপর পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা যোগ করতে হবে। মিশ্রণটি একটি স্টিলের বাটিতে ঢেলে রাখতে হবে। এবার এটি স্টিমে বসাতে হবে। ১০-১২ মিনিট রান্না করার পর উনুন থেকে নামিয়ে নিতে হবে। রান্না হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এরপর পরিবেশন করতে হবে।
২. সিদ্ধ ডিমের চাট
ডিমের চাট খেতে খুবই সুস্বাদু। বাচ্চাদের কাছেও এটা খুবই প্রিয়। এই পদ প্রোটিন এবং স্বাদে ভরপুর। সবচেয়ে ভালো বিষয় হল, এতে কোনও তেলের প্রয়োজন হবে না।
উপকরণ (১ জনের জন্য)
সিদ্ধ ডিম- ২টি
পেঁয়াজ (সূক্ষ্মভাবে কাটা) - ১ চা চামচ
লেবুর রস - ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়ো - ১/২ চা চামচ
চাট মশলা - ১/২ চা চামচ
কালো মরিচ - এক চিমটি
লবণ - স্বাদ অনুযায়ী
প্রণালী:সিদ্ধ ডিমের সাদা খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিন। একটি পাত্রে ডিম, পেঁয়াজ, মশলা, লবণ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। সবকিছু একসঙ্গে মিশিয়ে পরিবেশন করতে হবে। এটা একটা দারুণ প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট হতে পারে।