Advertisement

ঝাঁ চকচকে হবে কড়াই, না ঘষেই পোড়া দাগ তুলবেন কীভাবে? সহজ টেকনিক জানুন

ভাজা করতে গিয়ে বহু সময় দেখা যায় রান্নার কড়াইয়ের হাল খারাপ হয়ে যাচ্ছে। কারণ রান্না করতে করতে অনেক সময় তাপের কারণে কড়াইয়ের নীচের অংশ পুড়ে যায়।

না ঘষেই  পোড়া দাগ তুলবেন কীভাবে? সহজ টেকনিক জানুননা ঘষেই পোড়া দাগ তুলবেন কীভাবে? সহজ টেকনিক জানুন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 2:18 PM IST
  • ভাজা করতে গিয়ে বহু সময় দেখা যায় রান্নার কড়াইয়ের হাল খারাপ হয়ে যাচ্ছে।
  • অনেক সময় তাপের কারণে কড়াইয়ের নীচের অংশ পুড়ে যায়।
  • এমন দাগ বেশিদিন রেখে দিলে তা পরিষ্কার করাও দুঃসাধ্য হয়ে ওঠে।

বাঙালি বাড়িতে ভাজাভুজি খাওয়ার লোকের অভাব নেই। আর এই ভাজা করতে গিয়ে বহু সময় দেখা যায় রান্নার কড়াইয়ের হাল খারাপ হয়ে যাচ্ছে। কারণ রান্না করতে করতে অনেক সময় তাপের কারণে কড়াইয়ের নীচের অংশ পুড়ে যায়। ফলে কড়াই দেখতে নোংরা লাগে। এমন দাগ বেশিদিন রেখে দিলে তা পরিষ্কার করাও দুঃসাধ্য হয়ে ওঠে। স্ক্রাবার দিয়ে ঘষতে ঘষতে প্রাণপাত হওয়ার জোগাড় হয়। 

তবে কড়াই কিন্তু আসলে খুব বেশি ঘষার দরকার হয় না। কারণ খুব সহজে ঘরোয়া কিছু উপায় ফলো করেই কড়াইয়ের কালোভাব দূর করা যায়। এই উপায়গুলি বহু লোক জানেন না বলে অহেতুক পরিশ্রম করেন। 

আগে জানুন কেন কড়াই কালো হয়ে যায়?

কোনও কিছু ভাজা করার সময় তেল খুব গরম করতে হয়। এই গরম তেল, পোড়া তেল ও খাবারের দানাগুলি কড়াইয়ের নীচের অংশকে কালো করে দিতে পারে। কিছু প্যান বা কড়াই এতটাই কালো হয়ে যায় যে অনেকবার ঘষে পরিষ্কার করার পরেও কালো দাগ ওঠে না।

এবার জেনে নিন না ঘষেই কীভাবে কড়াইয়ের কালো দাগ তুলে ফেলবেন?

পোড়া জায়গায় নুন ছেটান:  প্রথমে প্যানের পোড়া জায়গায় হালকা করে নুন ছিটিয়ে নিতে হবে। কারণ নুন আসলে পোড়া তেল এবং ময়লা আলগা করতে সাহায্য করে।

নুনের উপর বেকিং পাউডার: নুনের উপর অল্প পরিমাণে বেকিং পাউডার ছিটিয়ে দিতে হবে। কারণ বেকিং পাউডার নুনের সঙ্গে মিশে জেদি দাগকে সরাতে সাহায্য করবে।

সাবান বা লিকুইড জেল দিতে হবে: এবার কড়াইতে সামান্য ডিটারজেন্ট সাবান বা লিকুইড জেল দিতে হবে। এই মিশ্রণটি পোড়া তেল এবং দাগ নরম করবে।

কড়াই জুড়ে এই মিশ্রণটি দিতে হবে: এই মিশ্রণটি কড়াইয়ের সব জায়গায় দেওয়া জরুরি। যেখানে পোড়া দাগ বেশি, সেখানে বেশি মিশ্রণ দিতে হবে।এরপর কড়াইয়ে একটি টিস্যু পেপার দিতে হবে। এরপর আস্তে আস্তে জায়গাগুলি ঘষে ফেলতে হবে।

Advertisement

৫ মিনিটে ম্যাজিক: প্রায় ৫ মিনিট পর দেখা যাবে কড়াই বা প্যানটির কালো অংশগুলি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এরজন্য খুব বেশি বলপ্রয়োগ করে ঘষতেও হয়নি। 
 

 

Read more!
Advertisement
Advertisement