Advertisement

Thekua Recipe in Bengali: ছট স্পেশাল খাস্তা ঠেকুয়া বানানোর এটাই সহজ পদ্ধতি, সিক্রেট রেসিপি

আসছে ছট পুজো। বিহারি না হয়েও যদি ঠেকুয়ার মজা নিতে চান তবে বাড়িতেই বানিয়ে ফেলুন খাস্তা ঠেকুয়া। স্বাদ হবে একদম বিহারিদের হাতে তৈরির মতো। খুব অল্প উপকরণে সহজেই এটি বানিয়ে নিন। রইল রেসিপি।

ঠেকুয়া রেসিপিঠেকুয়া রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 5:53 PM IST

আসছে ছট পুজো। বিহারি না হয়েও যদি ঠেকুয়ার মজা নিতে চান তবে বাড়িতেই বানিয়ে ফেলুন খাস্তা ঠেকুয়া। স্বাদ হবে একদম বিহারিদের হাতে তৈরির মতো। খুব অল্প উপকরণে সহজেই এটি বানিয়ে নিন। রইল রেসিপি।

উপকরণ
আটা
ময়দা
সুজি
গোটা মৌরি
স্বাদ মত চিনি
চামচ ঘি
নারকেল কোরা বা ড্রাই নারকেল পাউডার
জল
সাদা তেল

ঠেকুয়া বানানোর পদ্ধতি
প্রথমে আটা, ময়দা, সুজি, ড্রাই নারকেল পাউডার, মৌরি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো ঘি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ময়ান দিন। এবার চিনি মিশিয়ে নিয়ে পুরো আটা, ময়দা ও সুজির মিশ্রণ টা দু'ভাগে ভাগ করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত ডো বানিয়ে নিন। দু'ভাগে ভাগ করতে হবে কারণ চিনি দেওয়ার পর জল দিয়ে মাখলে চিনি গলে যাবে। এরপর পুরো আটা, ময়দা মাখলে সব ঠেকুয়া বানিয়ে ভাজতে ভাজতে চিনি গলতে শুরু করলে ঠেকুয়া খাস্তা হবে না। 

এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে অনেকটা তেল গরম করে ছাঁচ বা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে ঠেকুয়ার আকার বানিয়ে নিন। এরপর তেল গরম হয়ে গেলে ঠেকুয়াগুলি দিয়ে এক এক করে ভেজে নিন।

Read more!
Advertisement
Advertisement