Advertisement

Tomato Halwa: হায়দরাবাদি রেসিপি টমেটোর হালুয়া, খেয়েছেন? দারুণ স্বাদ

Tomato Halwa: হায়দরাবাদি রান্নার এই বিরল পদটি আজও অনেকের অজানা। শীতের বিকেল কিংবা বিশেষ অতিথি আপ্যায়নে একটু আলাদা কিছু করতে চাইলে এই মিষ্টিই হতে পারে চমৎকার চয়েস। সবচেয়ে ভালো দিক—এটি বানানো যায় খুব সহজ উপকরণেই, ঘরোয়া কায়দায়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 10:38 PM IST

Tomato Halwa: গাজরের হালুয়া, সুজির হালুয়া, এসব তো চেনাই। কিন্তু টমেটো দিয়ে হালুয়া? শুনতে অদ্ভুত লাগলেও দক্ষিণ ভারতের, বিশেষ করে হায়দরাবাদের এক রাজকীয় মিষ্টি হল টমেটো হালুয়া, যা পরিচিত শাহজাহানি মিঠাই নামেও। পাকা লাল টমেটোর টক-মিষ্টি স্বাদ, ঘি আর এলাচের সুবাসে তৈরি এই হালুয়া একবার খেলে ভুলতে পারবেন না।

হায়দরাবাদি রান্নার এই বিরল পদটি আজও অনেকের অজানা। শীতের বিকেল কিংবা বিশেষ অতিথি আপ্যায়নে একটু আলাদা কিছু করতে চাইলে এই মিষ্টিই হতে পারে চমৎকার চয়েস। সবচেয়ে ভালো দিক, এটি বানানো যায় খুব সহজ উপকরণেই, ঘরোয়া কায়দায়।

কী কী লাগবে
ভালোভাবে পাকা, রসালো লাল টমেটো নিন। এতে টকভাব কম থাকবে। সঙ্গে লাগবে দেশি ঘি, চিনি (রুচি অনুযায়ী), এলাচ গুঁড়ো। চাইলে সুগন্ধ বাড়াতে জাফরান বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। সাজানোর জন্য কাজু, কাঠবাদাম ও কিশমিশ আদর্শ।

আরও পড়ুন

বানানোর সহজ পদ্ধতি
প্রথমে টমেটো ধুয়ে ওপরের দিকে হালকা চেরা দিয়ে ফুটন্ত জলে ২-৩ মিনিট সেদ্ধ করুন। খোসা ছাড়িয়ে ছোট করে কুচি করুন বা হালকা পেস্ট বানান। একটি কড়াইয়ে দেশি ঘি গরম করে তাতে টমেটো দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন, জল শুকিয়ে ঘন হলে চিনি মেশান। প্রথমে ঢিলা হলেও কিছুক্ষণ পর আবার ঘন হবে।
এবার এলাচ গুঁড়ো, চাইলে জাফরান বা গোলাপ জল দিন। ভালো করে কষানো হলে দেখবেন কড়াইয়ের গা ছেড়ে আসছে আর ওপরে ঘি ভাসছে। শেষে বাদাম-কিশমিশ মিশিয়ে নামিয়ে নিন।

 

Read more!
Advertisement
Advertisement