Advertisement

Anti Ageing Food in Breakfast: দিন শুরু করুন অ্যান্টি এজিং ফুড দিয়ে, বার্ধক্য দূরে থাকবে! কী কী খাবেন?

Anti Ageing Tips: নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে এর প্রভাব আপনার ত্বক, মুখে ও চুলে স্পষ্টভাবে দেখা যায়। সেজন্য অ্যান্টি এজিং ফুডকে আপনার ডায়েটের অংশ করুন।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jun 2024,
  • अपडेटेड 6:50 PM IST

বার্ধক্য রোধ করতে ও ত্বকের যত্ন নিতে অনেকে বিভিন্ন ধরনের লোশন বা ক্রিম ব্যবহার করেন। বাজারজাত রাসায়নিক পণ্য কিছুটা কাজে লাগলেও, সম্পূর্ণ ফল মেলে না এগুলি ব্যবহারে। অনেক সময় এসব পণ্য ব্যবহারে ত্বকের উপকার কম এবং ক্ষতি বেশি হয়।

সেক্ষেত্রে সবার আগে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। আপনি যদি নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, তাহলে এর প্রভাব আপনার ত্বক, মুখে ও চুলে স্পষ্টভাবে দেখা যায়। সেজন্য অ্যান্টি এজিং ফুডকে আপনার ডায়েটের অংশ করুন। এর ফলে আপনার সৌন্দর্য বাহ্যিকভাবে নয় বরং অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হবে। জানুন এমনই কিছু প্রাকৃতিক খাবার সম্পর্কে যা, আপনার বার্ধক্য রোধ করবে। এই খাবারগুলি ব্রেকফাস্টে খেলে মিলবে উপকার। 

সয়া প্রোডাক্ট 

সয়াবিন, সয়া ময়দা, সয়া দুধ এবং টফুর মতো সয়া পণ্যগুলি চর্বি কম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। সয়া পণ্যে জেনিস্টিন থাকে যা, শরীরকে তরুণ ও সুস্থ রাখতে সাহায্য করে।

ডিম

একটি গবেষণায় সামনে এসেছে যে, ডিম খেলে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে। ডিম ভিটামিন এ, বি এবং ই সমৃদ্ধ, যা বার্ধক্যের প্রভাব কমায়।

ডালিম বা বেদানা 

ডালিম বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং শরীরের ডিএনএ-তে অক্সিডেশনকেও ধীর করে দেয়। এটি খেলে ত্বক ঝলমলে ও স্বাস্থ্যবান হয়। তাই প্রতিদিন ডালিম খাওয়া উচিত।

ভিটামিন সি 

 কমলালেবু, মৌসম্বী লেবু, আঙুর,পাতিলেবু, আমলকী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও এতে বায়োফ্ল্যাভোনয়েড এবং লিমোনিনও পাওয়া যায়। একটি গবেষণা অনুসারে, এগুলি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ (কার্সিনোজেন) দূর করে। এই সব জিনিসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

দই 

দইয়ে অনেক ধরনের পুষ্টিকর উপাদান পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, দইতে জীবন্ত ব্যাকটেরিয়া থাকে যা হজমে সাহায্য করে। ক্যালসিয়ামের ভাল উৎস হওয়া ছাড়াও এটি ত্বককে রাখে তরুণ।

অঙ্কুরিত শস্য 

স্প্রাউট বা অঙ্কুরিত শস্য খেলে অনেক ধরনের রোগ থেকে সুরক্ষা মেলে। এতে পাওয়া বিটা-ক্যারোটিন, আইসোথিওসায়ানেটস (যা বিশেষ করে ব্রকলিতে পাওয়া যায়) ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত এই ধরণের খাবার খেলে, একজন ব্যক্তি সারা জীবন তরুণ দেখায়।

Advertisement

হলুদ ফল 

 হলুদ ফল ও সবজি যেমন কুমড়ো,আম, এপ্রিকট, ইত্যাদিতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং এনজাইম পাওয়া যায়। এগুলি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে ত্বককে তরুণ রাখতে সাহায্য করে।


 

Read more!
Advertisement
Advertisement