Advertisement

Best Exercise: রোজ মাত্র ৩০ মিনিট, সামান্য এই এক্সারসাইজেই কমবে ভুঁড়ি

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। দীর্ঘ সময় বসে বসে কাজ করেন। আর সেই কারণেই শরীরচর্চার সুযোগ কম। এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জিম যেতেই হবে, এমন কোনও মানে নেই।

ফ্যাট কমানোর সবচেয়ে সহজ উপায় জেনে নিন।ফ্যাট কমানোর সবচেয়ে সহজ উপায় জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 1:02 PM IST
  • বিশেষজ্ঞরা বলছেন, জিম যেতেই হবে, এমন কোনও মানে নেই।
  • প্রতিদিন নিয়ম করে হাঁটলেও শরীরের অনেক সমস্যার ঝুঁকি কমানো সম্ভব।
  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটলে হৃদযন্ত্র ভাল থাকে।

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। দীর্ঘ সময় বসে বসে কাজ করেন। আর সেই কারণেই শরীরচর্চার সুযোগ কম। এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জিম যেতেই হবে, এমন কোনও মানে নেই। প্রতিদিন নিয়ম করে হাঁটলেও শরীরের অনেক সমস্যার ঝুঁকি কমানো সম্ভব। হ্যাঁ, জিমে ওজন তোলা বা দৌড়ের কোনও বিকল্প নেই। তবে সেটা সম্ভব না হলে, শুধুমাত্র হাঁটলেও অনেক উপকার।

হাঁটা কেন? প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটলে হৃদযন্ত্র ভাল থাকে। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। নিয়মিত হাঁটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুধু হৃদযন্ত্র নয়, হাঁটা শরীরের ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। হাঁটার সময় শরীর ক্যালোরি পোড়ায়। এর ফলে ধীরে ধীরে শরীরের অতিরিক্ত চর্বি কমতে শুরু করে। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য হাঁটা একটি কার্যকর এবং নিরাপদ উপায়। তবে হ্যাঁ, হাঁটার পাশাপাশি খাওয়াও একটু কমাতে হবে। 

হাঁটা মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। হাঁটার সময় শরীরে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা মন ভাল রাখতে সাহায্য করে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং অ্যাংসাইটি কমায়। নিয়মিত হাঁটলে ঘুমের কোয়ালিটিও বেটার হয়।

বিশেষজ্ঞদের মতে, সকালে খোলা পরিবেশে হাঁটা সবচেয়ে উপকারী। তাজা বাতাস শরীরের অক্সিজেনের মাত্রা বাড়ায়। শরীরকে সতেজ রাখে। তবে দিনের অন্য সময়ও হাঁটা উপকারী অভ্যাস।

প্রতিদিন হাঁটার এই সহজ অভ্যাসই শরীর সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপন নিশ্চিত করার সেরা উপায়।

Read more!
Advertisement
Advertisement