Advertisement

গাল হবে টমেটোর মতো লাল, রোজ ডিনারে এই স্যুপ খেলে হবে কামাল

বিশেষজ্ঞদের মতে, কম ক্যালোরির এই পুষ্টিকর খাবার ওজন কমানো, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। রাতের খাবারের বদলে এক বাটি গরম এই স্যুপ খেলে যেমন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে, তেমনই শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি।

Tomato soup benefitsTomato soup benefits
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Mar 2026,
  • अपडेटेड 12:12 AM IST

শীত-গ্রীষ্ম সব ঋতুতেই স্বাস্থ্য সচেতনদের পাতে এখন টমেটো স্যুপ। বিশেষজ্ঞদের মতে, কম ক্যালোরির এই পুষ্টিকর খাবার ওজন কমানো, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। রাতের খাবারের বদলে এক বাটি গরম টমেটো স্যুপ খেলে যেমন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে, তেমনই শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি।

পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম)
১০০ গ্রাম টমেটো স্যুপে থাকে প্রায় ৩২ ক্যালোরি, ০.৭১ গ্রাম প্রোটিন, ৭.৫ গ্রাম কার্বোহাইড্রেট এবং মাত্র ০.২১ গ্রাম ফ্যাট। এতে রয়েছে ৬.৩ মিলিগ্রাম ভিটামিন সি (৭% দৈনিক চাহিদা), ২৭৫ মিলিগ্রাম পটাশিয়াম (৮% DV) এবং ০.২৯ মিলিগ্রাম আয়রন। ফাইবার থাকে প্রায় ০.৫ গ্রাম, যা হজমশক্তি উন্নত করে। চিনি থাকে মাত্র ৪ গ্রাম। সোডিয়াম প্রায় ১৮৬ মিলিগ্রাম, তাই লবণ কম ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

প্রধান উপকারিতা
ত্বকের স্বাস্থ্য: টমেটোয় থাকা লাইকোপিন ত্বকে স্বাভাবিক লাল আভা আনে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

আরও পড়ুন

ওজন নিয়ন্ত্রণ: কম ক্যালোরি ও বেশি জলীয় অংশ থাকায় এটি ডিনারের আদর্শ বিকল্প হতে পারে।

হৃদ্‌যন্ত্রের সুরক্ষা: পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমাতে সহায়ক।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন সি সর্দি-কাশি থেকে রক্ষা করে।

হাড় মজবুত: ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

কীভাবে বানাবেন?
বাড়িতে তাজা টমেটো, রসুন, পেঁয়াজ এবং হালকা মশলা দিয়ে সহজেই তৈরি করা যায় এই স্যুপ। লবণ কম ব্যবহার করাই ভালো। রাতে গরম গরম টমেটো স্যুপ খেলে ঘুমও ভালো হয় এবং বিপাকক্রিয়া সক্রিয় থাকে বলে মত পুষ্টিবিদদের।

 

Read more!
Advertisement
Advertisement