Advertisement

Foods For Eye Health: চোখের পাওয়ার আর বাড়বে না, খেতে হবে এই মহৌষধি ৫ খাবার

চোখের পাওয়ার আর না বাড়ে, সেই বিষয়টা দেখতে বলেন। এখন প্রশ্ন হল, সেটা সম্ভব হবে কীভাবে? বিশেষজ্ঞদের মতে, সবার প্রথমে খাওয়াদাওয়া পরিবর্তন আনতে হবে। পুষ্টিকর খাবার রাখতে হবে ডায়েটে। তাতেই অনায়াসে চোখের হাল ফেরাতে পারবেন। আর সেই সব খাবার সম্পর্কে দ্রুত জেনে নিন। তারপর এগুলিকে অ্যাড করুন ডায়েটে। তাতেই সুস্থ থাকবেন।

চোখের স্বাস্থ্য ফেরানোর খাবারচোখের স্বাস্থ্য ফেরানোর খাবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 6:00 PM IST
  • চোখের পাওয়ার আর না বাড়ে, সেই বিষয়টা দেখতে বলেন
  • সেটা সম্ভব হবে কীভাবে?
  • সবার প্রথমে খাওয়াদাওয়া পরিবর্তন আনতে হবে

এখন থেকে ছোট থেকেই চোখে পাওয়ার। সেই কারণে সঙ্গী হচ্ছে চশমা। তারপর বছরের পর বছর চোখের পাওয়ার বাড়তেই থাকছে। এর থেকেই যত সমস্যার সূত্রপাত।

তাই বিশেষজ্ঞরা চোখের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দেন। যাতে চোখের পাওয়ার আর না বাড়ে, সেই বিষয়টা দেখতে বলেন। এখন প্রশ্ন হল, সেটা সম্ভব হবে কীভাবে? বিশেষজ্ঞদের মতে, সবার প্রথমে খাওয়াদাওয়া পরিবর্তন আনতে হবে। পুষ্টিকর খাবার রাখতে হবে ডায়েটে। তাতেই অনায়াসে চোখের হাল ফেরাতে পারবেন। আর সেই সব খাবার সম্পর্কে দ্রুত জেনে নিন। তারপর এগুলিকে অ্যাড করুন ডায়েটে। তাতেই সুস্থ থাকবেন।

পালং শাক

পালং শাক খান

আপনাকে খেতে হবে পালং শাক। এই শাক অত্যন্ত উপকারী। এটি নিয়মিত খেলেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন। পাশাপাশি ভাল থাকবে চোখ। কারণ, এতে রয়েছে লুটেইন এবং জিয়াজ্যান্থিন। এই সব উপাদান চোখের জন্য উপকারী।

লেবু খান

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত লেবু খেতে হবে। নিজের পছন্দের মতো যে কোনও লেবু খান। তাতেই সুস্থ থাকতে পারবেন।

মাছে রাখুন ভরসা

স্যামন বা টুনার মতো মাছ নিয়মিত খেতে হবে। এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের ম্যাকুলার হেলথ ভাল রাখবে। যার ফলে চোখ সুস্থ থাকতে পারবে।

বাদাম খেতে হবে

নিয়মিত বাদাম খেতে হবে। যে কোনও ধরনের বাদামে ভিটামিন ই রয়েছে। পাশাপাশি পাবেন ওমেগা থ্রি। তাই বাদাম খাওয়া চালিয়ে যান। তাতেই চোখ থাকবে ভাল। দৃষ্টিশক্তি ফিরে যাবে।

ডিম মাস্ট

ডিমকে ডায়েটে রাখুন। এতে জিঙ্ক, ভিটামিন এ রয়েছে যা কি না চোখের জন্য ভীষণই উপকারী। তাই নিয়মিত ডিম খাওয়া শুরু করে দিন। তাতেই শরীরের হাল ফিরে যাবে।

আর যা মানতে হবে

আর অবশ্যই মোবাইল বা কম্পিউটার একনাগাড়ে দেখবেন না। তাতে চোখের পাওয়ার বাড়তে পারে। সুতরাং এই বিষয়টা মাখায় রাখতে হবে।

Advertisement

এখানে একটা ট্রিক ব্যবহার করুন। ২০-২০-২০ রুল মেনে চলুন। এক্ষেত্রে ২০ মিনিট মোবাইল বা কম্পিউটারের দিকে তাকানোর পর ২০ ফুট দূরে তাকান ২০ সেকেন্ড ধরে। তাহলেই দেখবেন চোখ ভাল থাকবে। আপনার চোখের পাওয়ার আর বাড়বে না।

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

Read more!
Advertisement
Advertisement