Advertisement

Remove Dark Spots: মুখ ভরেছে ডার্ক স্পটে? জেল্লা ফেরান ৫ ঘরোয়া টোটকায়

মুখের সৌন্দর্য বজায় রাখতে হবে। এই নিয়ে কোনও বাহানা শোনা চলবে না। তবে মুশকিল হল, কিছু কিছু মানুষের মুখে থাকে কালো দাগ। সাধারণত ব্রণ বা অন্য কোনও ক্ষত শুকিয়ে এই ধরনের দাগ তৈরি হয়। আর তাতেই সমস্যা বাড়ে। মুখটা কেমন একটা দেখায়।

মুখ ভরেছে ডার্ক স্পটে? (ছবি: জেমিনি)মুখ ভরেছে ডার্ক স্পটে? (ছবি: জেমিনি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 12:51 PM IST
  • মুখের সৌন্দর্য বজায় রাখতে হবে
  • এই নিয়ে কোনও বাহানা শোনা চলবে না
  • কিছু কিছু মানুষের মুখে থাকে কালো দাগ

মুখের সৌন্দর্য বজায় রাখতে হবে। এই নিয়ে কোনও বাহানা শোনা চলবে না। তবে মুশকিল হল, কিছু কিছু মানুষের মুখে থাকে ডার্ক স্পট। সাধারণত ব্রণ বা অন্য কোনও ক্ষত শুকিয়ে এই ধরনের দাগ তৈরি হয়। আর তাতেই সমস্যা বাড়ে। মুখটা কেমন একটা দেখায়।

তবে মাথায় রাখতে হবে, এই সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও প্রোডাক্ট মাখবেন না। তাতে বিপদ বাড়তে পারে। কারণ, অধিকাংশ প্রোডাক্টেই থাকে ক্ষতিকর সব রাসায়ানিক। আর সেই রাসায়নিক ত্বকের হাল আরও বিগড়ে দিতে পারে। তাই এই ভুলটা করবেন না। বরং কিছু ঘরোয়া টোটকার গুণেই মুখের দাগ তুলুন।

অ্যালোভেরা মাখুন মুখে

অত্যন্ত উপকারী হল অ্যালোভেরা। এর রস মুখ লাগালেই কমে যাবে প্রদাহ। পাশাপাশি ত্বক এক্সফোলিয়েট করতে পারবেন। যার ফলে ত্বকে থাকা পিগমেন্টেশন মিলিয়ে যাবে। তাই চেষ্টা করুন নিয়মিত অ্যালোভেরা মুখে মাখার। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

পেঁপের সাহায্য নিন

এই সমস্যা সমাধানে পেঁপের শরণাপন্ন হতেই পারেন। আসলে এতে মজুত রয়েছে প্যাপাইন নামক একটি উৎসেচক। আর সেই উৎসেচক ত্বককে এক্সফোলিয়েট করবে। যার ফলে মরা কোষ পড়ে যাবে। মুখের ত্বকের জেল্লা ফিরবে। মিলিয়ে যাবে দাগ।

হলুদকে ভুললে চলবে না

সেরার সেরা একটি ভেষজ হল হলুদ। এতে রয়েছে কারকিউমিন। আর এই উপাদানের প্রদাহনাশক গুণ রয়েছে। পশাপাশি এর মধ্যে উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যেই কারণে হলুদ মুখে মাখছে কালো দাগ মিলিয়ে যাবে। পাশাপাশি ত্বকের জেল্লাও ফিরবে।

টম্যাটোও মাখুন মুখে

এই সবজিতে লাইকোপিন নামক একটি উপাদান রয়েছে। আর এটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর সেই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো দাগ মেটাতে পারে। পাশাপাশি ত্বকের ট্যানও তুলে দেওয়ার রাখে ক্ষমতা। তাই মুখে এ বার টম্যাটো মাখা শুরু করে দিন।

আলুও কম যায় না

যেখানে যেখানে কালো দাগ রয়েছে, সেখানে সেখানে কাঁচা আলু লাগান। তাতেই দেখবেন দাগ মিলিয়ে যাবে। আসলে আলুতে রয়েছে ক্যাটেকোলাজ নামক এনজাইম। আর এই উৎসেচক দাগ তুলতে করবে সাহায্য।

Advertisement

তবে এতকিছু করার পরও যদি সমস্যা মেটে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনি যা ওষুধ দেবেন সেগুলি লাগান। তাতেই সমস্যা কমবে।

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

Read more!
Advertisement
Advertisement