Advertisement

Vegetables found lead contamination: বাজারের সবজিতে সীসা, শিশুদের জন্য বড় বিপদ, রইল বিশেষজ্ঞের পরামর্শ

ভারতীয় খাদ্যাভ্যাসে শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের পাতে সবুজ সবজি না থাকলে যেন খাবারই অসম্পূর্ণ লাগে। কিন্তু সাম্প্রতিক এক রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে। বেঙ্গালুরু ও তার আশপাশের স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা ৭২ ধরনের সবজির নমুনার মধ্যে ১৯টিতে বিপজ্জনক মাত্রায় সীসা মিলেছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 9:25 PM IST
  • ভারতীয় খাদ্যাভ্যাসে শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • প্রতিদিনের পাতে সবুজ সবজি না থাকলে যেন খাবারই অসম্পূর্ণ লাগে।

ভারতীয় খাদ্যাভ্যাসে শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের পাতে সবুজ সবজি না থাকলে যেন খাবারই অসম্পূর্ণ লাগে। কিন্তু সাম্প্রতিক এক রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে। বেঙ্গালুরু ও তার আশপাশের স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা ৭২ ধরনের সবজির নমুনার মধ্যে ১৯টিতে বিপজ্জনক মাত্রায় সীসা মিলেছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

১২ ফেব্রুয়ারি ২০২৬-এ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (Central Pollution Control Board)–এর একটি কমিটি জাতীয় সবুজ ট্রাইব্যুনালের (National Green Tribunal) কাছে এই রিপোর্ট জমা দেয়। নমুনাগুলি পরীক্ষা করা হয়েছিল ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষের অনুমোদিত ল্যাবরেটরিতে।

পরীক্ষায় ১১টি ভারী ধাতু, ৩টি খনিজ এবং ২৩০টি কীটনাশকের উপস্থিতি যাচাই করা হয়। দেখা যায়, বেগুনে সীসার পরিমাণ সবচেয়ে বেশি, ১.৯৫৩ মিলিগ্রাম প্রতি কেজি, যেখানে নিরাপদ সীমা মাত্র ০.১ মিলিগ্রাম। অর্থাৎ প্রায় ২০ গুণ বেশি। এছাড়া লাউ, শিম, বিট, বাঁধাকপি, বেল পেপার, কাঁচালঙ্কা, শসা, পাটপাতা, নোলকোল ও স্কোয়াশেও উদ্বেগজনক মাত্রায় সীসা পাওয়া গেছে। পাশাপাশি ৭০টি নমুনার মধ্যে ১০টিতে অনুমোদিত সীমার চেয়ে বেশি কীটনাশকও ধরা পড়েছে।

দিল্লির শালিমার বাগের ফোর্টিস হাসপাতালের চিকিৎসক বিবেক জৈন জানিয়েছেন, মাটি বা জল দূষিত হলে সীসা গাছের শিকড় দিয়ে শোষিত হয়ে সবজিতে পৌঁছে যায়। ফলে শুধু ধোয়া বা খোসা ছাড়ালেই সীসা পুরোপুরি দূর হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) তথ্য অনুযায়ী, সীসা সংস্পর্শে প্রতি বছর লক্ষাধিক মৃত্যু ঘটে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি, স্নায়ুতন্ত্রের ক্ষতি, বুদ্ধিবিকাশে বাধা ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। উল্লেখযোগ্যভাবে, শরীরে সীসার উচ্চমাত্রা সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমেই ধরা পড়ে।

 

Read more!
Advertisement
Advertisement