Advertisement

প্রতিদিন একই হেলদি খাবার খেলে দ্রুত ওজন কমে, গবেষণায় উঠে এল নয়া তথ্য

রিসার্চ বলছে, ওজন কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল খাবারে বৈচিত্র্য আনা নয়, বরং ধারাবাহিক ভাবে একই স্বাস্থ্যকর রুটিন মেনে চলা। কোনও ব্যক্তি যদি প্রতিদিন প্রায় একই ধরনের খাবার খান এবং ক্যালোরি গ্রহণের ভারসাম্য বজায় রাখেন, তাহলে শরীর ওজন কমানোর জন্য আরও দক্ষতার সঙ্গে কাজ করে।

প্রতিদিন একই হেলদি খাবার খেলে দ্রুত ওজন কমেপ্রতিদিন একই হেলদি খাবার খেলে দ্রুত ওজন কমে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Mar 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • ওজন কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল একই খাবার খাওয়া।
  • ধারাবাহিক ভাবে একই স্বাস্থ্যকর রুটিন মেনে চললে দ্রুত ওজন কমে।
  • সহজ ও নির্দিষ্ট খাদ্যাভ্যাস ডায়েটিংকে আরও সহজ এবং কার্যকর করে তুলতে পারে।

ওজন কমানোর কথা উঠলেই প্রথমে যে চিন্তাটা মাথায় আসে, তা হল  খাদ্যতালিকায় নতুন ও ভিন্ন ধরনের কী কী খাবার আনা যায়, তা নিয়ে হিসেব কষা। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। রিসার্চ বলছে, ওজন কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল খাবারে বৈচিত্র্য আনা নয়, বরং ধারাবাহিক ভাবে একই স্বাস্থ্যকর রুটিন মেনে চলা। কোনও ব্যক্তি যদি প্রতিদিন প্রায় একই ধরনের খাবার খান এবং ক্যালোরি গ্রহণের ভারসাম্য বজায় রাখেন, তাহলে  শরীর ওজন কমানোর জন্য আরও দক্ষতার সঙ্গে কাজ করে। 

হেলথ সাইকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গিয়েছে, সহজ ও নির্দিষ্ট খাদ্যাভ্যাস ডায়েটিংকে আরও সহজ এবং কার্যকর করে তুলতে পারে।

ওরেগন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই গবেষণাটি করেছেন। ১১২ জন বেশি ওজনের ব্যক্তির উপর এই সমীক্ষা চালানো হয়। প্রত্যেককেই ১২ সপ্তাহের ওজন কমানোর লাইফ স্টাইল দেওয়া হয়। এই ১২ সপ্তাহ তাঁরা একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছিলেন, যেখানে তাঁদের খাবার, ক্যালোরি গ্রহণের হিসাব থাকত। তাঁরা নিজেরা নিয়মিত নিজেদের ওজন মাপতেন।

গবেষণায় কী পাওয়া গেল?

গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রতিদিন একই খাবার খান এবং যাদের ক্যালোরি গ্রহণের পরিমাণ মোটামুটি একই রকম, তারা বেশি ওজন কমিয়েছেন। এই ব্যক্তিরা গড়ে ৫.৯% ওজন কমিয়েছেন, অন্যদিকে যারা প্রতিদিন আলাদা আলাদা খাবার খেতেন, তাঁরা মাত্র ৪.৩% ওজন কমিয়েছেন।

গবেষণায় আরও দেখা গিয়েছে, দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণে ওঠানামা হলে তা ওজন কমার গতি কমিয়ে দেয়। উদাহরণস্বরূপ, ক্যালোরি গ্রহণে ১০০ ক্যালোরির পরিবর্তন হলে ওজন কমার হার ০.৬% কমে যেতে পারে। এর মানে হল, কোনও ব্যক্তি ওজন কমাতে চাইলে, আলাদা আলাদা খাদ্যাভ্যাসের চেয়ে একটি সাধারণ ও নিয়মিত খাদ্যাভ্যাস অনুসরণ করা বেশি উপকারী হতে পারে।


 
Read more!
Advertisement
Advertisement