Advertisement

Broiler Chicken Fast Growth: ব্রয়লার চিকেন কি ইঞ্জেকশনের জন্যই দ্রুত বড় হয়? সত্যিটা জানালেন বিশেষজ্ঞ

অনেকেই মনে করেন, এই সব মুরগিকে এমন খাবার এবং ইঞ্জেকশন দেওয়া হয়, যাতে তাদের পেশির দ্রুত বৃদ্ধি হয়। আর সেই কারণেই তাঁদের প্রশ্ন, ইঞ্জেকশন দিয়ে বাড়ানো মুরগি খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এতে শরীরের হাল বেহাল হওয়ার আশঙ্কাই থাকে? এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা: পালানিয়াপ্পন মানিকাম (ডা: পাল)।

ব্রয়লার চিকেন দ্রুত বাড়ে কেন?ব্রয়লার চিকেন দ্রুত বাড়ে কেন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 11:20 AM IST
  • এই সব মুরগিকে এমন খাবার এবং ইঞ্জেকশন দেওয়া হয়, যাতে তাদের পেশির দ্রুত বৃদ্ধি হয়
  • ইঞ্জেকশন দিয়ে বাড়ানো মুরগি খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য উপকারী?
  • এতে শরীরের হাল বেহাল হওয়ার আশঙ্কাই থাকে?

মুরগির মাংস খেতে মোটের উপর সকলেই পছন্দ করেন। কিন্তু আমরা যেই মাংস খাই, সেটা ব্রয়লারের। দেশি মুরগির নয়। আর এই ব্রয়লার মুরগি বড় হতে মোটামুটি সময় লাগে ৬ থেকে ৮ সপ্তাহ। আর অনেকেই মনে করেন, এই সব মুরগিকে এমন খাবার এবং ইঞ্জেকশন দেওয়া হয়, যাতে তাদের পেশির দ্রুত বৃদ্ধি হয়। আর সেই কারণেই তাঁদের প্রশ্ন, ইঞ্জেকশন দিয়ে বাড়ানো মুরগি খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এতে শরীরের হাল বেহাল হওয়ার আশঙ্কাই থাকে? এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা: পালানিয়াপ্পন মানিকাম (ডা: পাল)।


কীভাবে দ্রুত বড় হয় ব্রয়লার চিকেন? 
ডা: পালের মতে, অনেকেই মনে করেন ব্রয়লার চিকেন গ্রোথ হরমোন দেওয়ার জন্য ৫ থেকে ৭ সপ্তাহে বড় হয়। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। আসলে ভারতে পোলট্রিতে গ্রোথ হরমোন ব্যবহার করা নিষিদ্ধ। আর পোলট্রিতে এত সংখ্যক মুরগিকে গ্রোথ হরমোন ইনজেক্ট করা বাস্তবে সম্ভবও নয়।

এই প্রসঙ্গে একটি রিপোর্ট বেরিয়েছে দ্য ইন্টারন্যাশনালে। সেখানে ব্রয়লার মুরগির এই দ্রুত বৃদ্ধির নেপথ্য কারণ সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত সিলেক্টিভ ব্রিডিং, ঠিকঠাক নিউট্রিশন এবং ডিজিজ ম্যানেজমেন্টের জন্যই এরা দ্রুত বড় হয়। এর পিছনে জেনেটিক মোডিফিকেশন বা হরমোনের কোনও ভূমিকা নেই।

দেশি এবং ব্রয়লারের মধ্যে তফাত কী? 
স্বদেশি চিকেনের জিনের কাঠামো আলাদা। এমনকী তাদের জীবনযাত্রাও আলাদা। অন্যদিকে ব্রয়লার মুরগি তাড়াতাড়ি বড় হয় কারণ কাদের নির্দিষ্ট খাবার দেওয়া হয়। তাদের চলাফেলার বেশি জায়গা দেওয়া হয় না। ফলে তাদের ব্রেস্ট মাসল বড় হয়। এতে ফ্যাটও থাকে সামান্য বেশি। উল্টো দিকে দেশি চিকেন অনেকটাই দেরিতে বড় হয়।

স্বদেশি মুরগিতে টোটাল ফ্যাট এবং স্যাচুরেটের ফ্যাট থাকে তুলনামূলক কম। শুধু তাই নয়, এতে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি থাকে। তবে ডা: পাল জানান, দেশি চিকেন কোনও সুপারফুড নয়। আর ব্রয়লার নয় বিষয়।

Advertisement

কীভাবে খাবেন চিকেন? 
চিকেন ভেজে খাবেন না। বিশেষত, ডিপ ফ্রাই চিকেন খাওয়া যাবে না। তার বদলে গ্রিলড, বেকড বা কারি করে খেতে পারেন। তাতে উপকার পাবেন বেশি।

কী খাবেন? 
ব্রয়লার চিকেন খারাপ নয়। তাই এটা এড়িয়ে চলার কোনও অর্থ নেই। তাই আপনি চাইলে এটা খেতে পারেন। আবার দেশি চিকেনও খাওয়া যায়। যদিও দেশি চিকেনের দাম সামান্য বেশি।

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

Read more!
Advertisement
Advertisement