Advertisement

Anti Ageing Foods: বয়সের বাড়লেও বোঝা যাবে না, এই ৭ খাবারেই যৌবন ধরে রাখার টোটকা

Anti Ageing Foods for skin: বার্ধক্য আসেই। সেই সঙ্গে মুখে পড়ে বলিরেখা। ত্বক হয় শিথিল। কিন্তু বয়সকে নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য অবশ্যই সুস্থ জীবনযাপন দরকার।সেই সঙ্গে আরও কিছু টোটকা আছে।হালফিলের বোটক্স বা কোনও সার্জারি নয়, বরং কয়েকটি খাবারেই রয়েছে বয়স কমানোর টোটকা।

এই খাবারগুলি নিয়মিত খেলে বাড়বে না বয়স। এই খাবারগুলি নিয়মিত খেলে বাড়বে না বয়স।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jul 2022,
  • अपडेटेड 8:16 PM IST
  • বার্ধক্য আসেই। সেই সঙ্গে মুখে পড়ে বলিরেখা। ত্বক হয় শিথিল। কিন্তু বয়সকে নিয়ন্ত্রণ করা যায়।
  • সেজন্য অবশ্যই সুস্থ জীবনযাপন দরকার।

নিজেকে কে না তরুণ দেখতে চায়! কিন্তু এটাও বাস্তব কোনও কিছুই চিরস্থায়ী নয়। বার্ধক্য আসেই। সেই সঙ্গে মুখে পড়ে বলিরেখা। ত্বক হয় শিথিল। কিন্তু বয়সকে নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য অবশ্যই সুস্থ জীবনযাপন দরকার।সেই সঙ্গে আরও কিছু টোটকা আছে।হালফিলের বোটক্স বা কোনও সার্জারি নয়, বরং কয়েকটি খাবারেই রয়েছে বয়স কমানোর টোটকা। যা অ্যান্টি-এজিং পুষ্টিগুণে সমৃদ্ধ। মুখে বয়সের ছাপ পড়ে না। বয়স বাড়ার প্রক্রিয়াটিকে ধীর করে দেয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, সঠিক খাদ্যের অভাবের কারণে বেশিরভাগ বয়স্ক মানুষ রোগে জর্জরিত। ফলে খাবারের দিকে নজর দেওয়াটা জরুরি। 

হলুদ

হলুদে কারকিউমিন নামক একটি যৌগ রয়েছে যা অ্যান্টি-এজিং গুণসম্পন্ন। এটি কোষগুলিকে রক্ষা করে যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। তাই হলুদকে খাদ্যতালিকায় যোগ করুন। 

গ্রিন চা

গ্রিন টিকে অ্যান্টি-এজিং ডায়েটে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এতে পলিফেনল রয়েছে। পলিফেনল বার্ধক্যের গতি কমিয়ে দেয়। তাই সকালে এবং সন্ধ্যায় গ্রিন টি খান। এছাড়াও গ্রিন টি একটি ফেস মাস্কও কার্যকর। গ্রিন টি-র সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন।


টমেটো

লাইকোপিন হল রক্ত ​​এবং টিস্যুতে পাওয়া একটি পদার্থ যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। টমেটো এবং তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন পাওয়া যায়।


আঙুর


রেসভেরাট্রল, যা একটি পলিফেনল, এটা পাওয়া যায় আঙুরে। এই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য ভাল। এটি ব্লুবেরি, ডার্ক চকোলেট এবং কোকোতেও পাওয়া যায়।

পেঁপে

বলিরেখা পড়বে না এমন ত্বক চাইলে পেঁপে খেতেই হবে। পেঁপে-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ। ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। মৃত ত্বকের কোষগুলিকে ঝরিয়ে উজ্জ্বল করে তোলে।

ব্রকলি

ব্রকলিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ব্রকলি। যা শরীরকে সুস্থ রাখে। এছাড়া এতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে। যা ত্বকের প্রধান প্রোটিন। এতে ত্বক টানটান থাকে।

বাদাম

বাদামে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং প্রোটিন ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা হার্টে ও ত্বকের জন্য ভাল। খাদ্যতালিকায় বাদাম, কাজু, আখরোট এবং আমন্ড অন্তর্ভুক্ত করুন।

Advertisement

অন্যান্য ফল 

বলিরেখাহীন ত্বকের জন্য নিয়মিত ডালিম, ব্লুবেরি ও অ্যাভোকাডো খান।

পরিশেষে জল

যা-ই খান না কেন জল না খেলে কিস্যু হবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জল খাওয়ার পরিমাণও কমে যায়। কিন্তু জলহীন শরীর অর্থাৎ তেলহীন একটি যন্ত্র। তেলহীন যন্ত্র যেমন কাজ করতে পারে না তেমনই জল ছাড়া শরীর। সহজ কথায়, প্রতিদিন পর্যাপ্ত জল খেতেই হবে।তৃষ্ণার্ত না থাকলেও নিজেকে হাইড্রেটেড রাখুন জল খেয়ে।

Read more!
Advertisement
Advertisement