Advertisement

cockroach Home Remedies: বর্ষায় বাড়ে আরশোলার উৎপাত, ১০ প্রাকৃতিক উপায়ে করুন নির্মূল

বাজারে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি দাবি করে আরশোলার উৎপাত থেকে চিরতরে মুক্তি দেবে। তবে এই রাসায়নিকের ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে আরও সতর্ক হওয়া দরকার। সেজন্য প্রাকৃতিক উপায়ে নির্মূল করুন আরশোলা। 

আরশোলা তাড়ানোর উপায়। আরশোলা তাড়ানোর উপায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2022,
  • अपडेटेड 4:03 PM IST
  • বর্ষায় বাড়ে আরশোলার উৎপাত।
  • রইল ১০ প্রাকৃতিক প্রতিকার।

দুয়ারে বর্ষা। ক'দিন পরেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলছে। এই সময় ঘরের আর্দ্রতা বাড়ে। আরশোলার উৎপাত বাড়ার অনুকূল পরিবেশ। যে জায়গাগুলিতে আরশোলা বেশি বৃদ্ধি সেগুলি হল রান্নাঘর আর চাল-রাখার জায়গা বা স্টোর রুম। বাজারে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি দাবি করে আরশোলার উৎপাত থেকে চিরতরে মুক্তি দেবে। তবে এই রাসায়নিকের ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে আরও সতর্ক হওয়া দরকার। সেজন্য প্রাকৃতিক উপায়ে নির্মূল করুন আরশোলা। 

১। তেজপাতা

তেজপাতার গন্ধে পালিয়ে যায় আরশোলা। ঘরের যে কোণে আরশোলার উৎপাত বেশি কিছু তেজপাতা রাখুন। ওই জায়গায় আর থাকবে না আরশোলা। 

২। বেকিং পাউডার এবং চিনি

একটি পাত্রে সমপরিমাণ বেকিং পাউডার ও চিনি মিশিয়ে নিন। রান্না একটা জায়গায় রেখে দিন। চিনির গন্ধে চলে আসবে আরশোলা। কিন্তু বেকিং সোডায় মৃত্যু নিশ্চিত হবে। 

৩। লবঙ্গের গন্ধ

তীব্র গন্ধযুক্ত লবঙ্গ আরশোলা তাড়ানোর জন্য ভাল উপায়। রান্নাঘরের ড্রয়ারে এবং স্টোর রুমের তাকগুলিতে কিছু লবঙ্গ কুঁড়ি রাখুন।

৪। বোরাক্স

আরশোলার উৎপাত যেখানে বেশি বা নজরে এলে কাপড় কাচার বোরাক্স পাউডার স্প্রে করে দিন। তবে বোরাক্স পাউডার ব্যবহারের সময় এটা নিশ্চিত করুন শিশুরা যেন কাছেপিঠে না থাকে। 


৫। কেরোসিন তেল

কেরোসিন তেলের ব্যবহার আরশোলাকে দূরে সরিয়ে দেয়। রান্নাঘর মোছার সময় জলের সঙ্গে কেরোসিন তেলে মিশিয়ে নিতে পারেন। তবে আপনাকে সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। 

৬। সাবান জল 

 তৈরি করে রাখুন সাবান জল। আরশোলা দেখা দিলে ওই জল স্প্রে করুন। দেখবেন আরশোলা পালানোর পথ পাবে না। 

৭। লেবু

লেবু মানুষের জন্য খুব উপকারী। তবে আরশোলার যম। খানিকটা লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে রান্নাঘর মুছুন। 

৮। গোলমরিচ, রসুন এবং পেঁয়াজ

সব রান্নাঘরে সহজলভ্য এই তিনটি জিনিস। একটি পাত্রে একটি রসুন এবং অর্ধেক পেঁয়াজ গুঁড়ো করে রাখুন। মিশ্রণে খানিকটা গোলমরিচ মিশিয়ে  জল দিন। রাতে রান্নাঘর বন্ধ করার আগে ওই জল ভাল করে চারদিকে ছিটিয়ে দিন।  

Advertisement

৯। লিস্টারিন (Listerine)

সাবান ও জলের সঙ্গে মিশিয়ে নিন লিস্টারিন। সেই জল স্প্রে করে আরশোলা তাড়াতে পারেন। 

১০। শসা

রাতে রান্নাঘর বন্ধের আগে ছড়িয়েছিটিয়ে রাখুন শসার টুকরো। দেখবেন আরশোলার উৎপাত একেবারে কমে গিয়েছে। 

অতিরিক্ত টিপস 

- জলের পাইপ বা জল বেরিয়ে যাওয়ার জায়গায় নেট দিয়ে রাখুন। খোলা রাখবেন না। 
- ফল ও সবজির খোসা বেশিক্ষণ ঘরে রাখবেন না। ফেলে রাখবেন না উচ্ছিষ্ট খাবার। 
- আরশোলার সংখ্যা বৃদ্ধির আগেই কাজ শুরু করুন।
- স্প্রে করার সময় নিজের ত্বক ঢেকে রাখুন। 

Read more!
Advertisement
Advertisement