
Conjunctivitis Causes, Symptoms and Prevention: গত দিন দশেকে, দিল্লি, গুজরাত আর পশ্চিমবঙ্গের কয়েক হাজার লোকেরই চোখে সংক্রমণ জনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শহরের উচ্চ মাত্রায় আর্দ্রতার কারণে অনেকেরই চোখের সমস্যা বাড়ছে৷
বর্ষার প্রভাব যত বাড়ছে, ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো বর্ষাজনিত রোগের পাশাপাশি দিল্লি, গুজরাত আর পশ্চিমবঙ্গের কিছু অংশে কনজেক্টিভাইটিসের সমস্যাও তত বৃদ্ধি পেয়েছে। গোলাপী এবং জলভরা চোখ নিয়ে রোগীরা হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) ছুটে আসছে।
আকাশ হেলথকেয়ারের একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রশান্ত চৌধুরী জানিয়েছেন যে, অন্যান্য বছরের তুলনায় এই বছরে চোখের সংক্রমণ আরও মারাত্মক বলে মনে হচ্ছে। বেশিরভাগ বড় সরকারি এবং বেসরকারি হাসপাতালে প্রতিদিন ১৫-২০ জন করে রোগী কনজেক্টিভাইটিসের সমস্যা নিয়ে হাজির হচ্ছেন চিকিৎসার জন্য, যা গড় অন্যান্য বছরের গড় সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি।
পিএসআরআই হাসপাতালের সিনিয়র আই কনসালট্যান্ট ডাঃ বন্দনা খুল্লার বলেন যে, এই সময় চোখের সংক্রমণ গুরুতর। এই সংক্রমণ দুই চোখকেই প্রভাবিত করছে এবং এর গুরুতর লক্ষণগুলি যেমন ফুলে যাওয়া, চোখ খুলতে না পারা, চোখে ব্যথা এবং খুব লাল হয়ে যাওয়া চোখ ইত্যাদি।
কনজেক্টিভাইটিস কী?
কনজেক্টিভাইটিস হল স্বচ্ছ ঝিল্লির প্রদাহ বা সংক্রমণ যা চোখের পাতা এবং আইবলকে সংক্রমিত করে। এটি ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ, অ্যালার্জি এবং পরিবেশ সহ বিভিন্ন অবস্থার কারণের ঘটে থাকে। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হল চোখের কনজাংটিভাতে ব্যাকটেরিয়াল প্যাথোজেন দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এই ক্ষেত্রে এই সংক্রমণ আবহাওয়ার পরিবর্তন, স্বাস্থ্য সমস্যা, বা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী স্ট্রেনের বৃদ্ধির কারণে হতে পারে।
ডাঃ বন্দনা খুল্লার বলেন, “চোখে চিহ্নিত অস্বস্তি এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে রোগীদের চক্ষুরোগ বিশেষজ্ঞদের কাছে যেতে হচ্ছে। অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধগুলির সঙ্গে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ ব্যবহার করা হয় না। কিছু ক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হয়।"
কনজাঙ্কটিভাইটিস থেকে কীভাবে নিরাপদ থাকবেন?
• অন্তত ২০ সেকেন্ডের জন্য সাবান এবং গরম জল দিয়ে ঘন ঘন আপনার হাত ধুতে হবে। বিশেষ করে আপনার চোখ স্পর্শ করার আগে এবং পরে হাত ধুয়ে নিন। চিকিৎসকের পরামর্শ মেনে চোখের ড্রপ দিয়ে নিন।
• আপনার চোখ স্পর্শ করা বা বারবার ঘষা এড়িয়ে চলুন। কারণ, এটি সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে বা সংক্রমণ আপনার অন্য চোখেও ছড়িয়ে পড়তে পারে। আপনার যদি কনজেক্টিভাইটিস হয়ে থাকে, তাহলে আপনার চোখের চারপাশ থেকে নির্গত যে কোনও স্রাব দিনে কয়েকবার পরিষ্কার, ভেজা কাপড় বা তুলোর বল ব্যবহার করে মুছে ফেলুন।
• বালিশ, ওয়াশক্লথ, তোয়ালে, চোখের ড্রপ, চোখ বা মুখের মেকআপ, মেকআপ ব্রাশ, কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্স স্টোরেজ কেস বা চশমা শেয়ার করবেন না। এই আইটেমগুলি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আশ্রয় দিতে পারে এবং সংক্রমণ ছড়াতে পারে।
• আপনার বালিশের কভারগুলি নিয়মিত পরিবর্তন করুন এবং গরম জল এবং ডিটারজেন্টে ধুয়ে ফেলুন। প্রতিদিন একটি পরিষ্কার তোয়ালে বা গামছা ব্যবহার করুন।
• আপনার চোখের স্বাস্থ্য এবং সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে স্বাস্থ্যকর খাদ্য পাতে রাখুন। ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী।
• নিয়মিত চোখের চেক-আপ চোখের যে কোনও সমস্যা তাড়াতাড়ি শনাক্ত করতে সাহায্য করতে পারে এবং সেগুলিকে আরও খারাপ হওয়া থেকে রক্ষা করতে পারে।