Advertisement

Winter Tips: লেপ-কম্বল রোদে দিচ্ছেন তো? না হলে হতে পারে রোগ, বিশদে জানুন

ডিসেম্বর-জানুয়ারি, এই দুই মাসই যা কলকাতায় ঠান্ডার দাপট থাকে। পশ্চিমবঙ্গেও মূলত এই দুই মাসই ঝোড়ো ইনিংস খেলে শীত। আর এই সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে রাতে ঘুমোনোর সময় লেপ এবং কম্বলের উপর ভরসা করতেই হয়। বিশেষজ্ঞদের মতে, লেপ, কম্বল ব্যবহার ঠিক মতো করতে হবে। তা না হলে শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

ছবি: সংগৃহীত।ছবি: সংগৃহীত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2023,
  • अपडेटेड 1:10 PM IST
  • লেপ-কম্বল গায়ে দিয়ে ঘুমোনোর মজাই আলাদা।
  • শীতে লেপ-কম্বল ব্যবহারের নিয়ম না জানলে বিপদ হতে পারে।
  • বিশেষজ্ঞদের মতে, লেপ, কম্বল ব্যবহার ঠিক মতো করতে হবে।

কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাড়হিম ঠান্ডা। প্রায় রোজদিনই পারদ পতন হচ্ছে। বছর শেষে জাঁকিয়ে শীত উপভোগ করছেন সকলে। শীতকাল মানেই তো লেপ-কম্বল মুড়ি দিয়ে ঘুমোনো। লেপ-কম্বল গায়ে দিয়ে ঘুমোনোর মজাই আলাদা। তবে জানেন তো, শীতে লেপ-কম্বল ব্যবহারের নিয়ম না জানলে বিপদ হতে পারে। হ্যাঁ, নানা শারীরিক সমস্যা তৈরি হতে পারে। 

ডিসেম্বর-জানুয়ারি, এই দুই মাসই যা কলকাতায় ঠান্ডার দাপট থাকে। পশ্চিমবঙ্গেও মূলত এই দুই মাসই ঝোড়ো ইনিংস খেলে শীত। আর এই সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে রাতে ঘুমোনোর সময় লেপ এবং কম্বলের উপর ভরসা করতেই হয়। বিশেষজ্ঞদের মতে, লেপ, কম্বল ব্যবহার ঠিক মতো করতে হবে। তা না হলে শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। লেপ, কম্বলের সঠিক ব্যবহার সম্পর্কে এখানে বিশদে তুলে ধরা হল।

চিকিৎসকের মতে, নিয়ম না মেনে লেপ, কম্বল ব্যবহার করলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। তাই জেনে নিন, কী ভাবে লেপ, কম্বল ব্যবহার করবেন এই শীতে...


* শীতের পোশাক আলমারি থেকে বার করে সঙ্গে সঙ্গে গায়ে দেবেন না। কারণ, দীর্ঘদিন আলমারিতে রাখার ফলে জ্যাকেট বা সোয়েটারে নোংরা জমে যায়। তাই সেগুলি না ধুয়ে পরবেন না। তা না হলে বিভিন্ন জীবাণু শরীরে ঢুকতে পারে। 

* শীতে দীর্ঘ সময় ধরে লেপ, কম্বল ব্যবহার করবেন না। মাঝে মধ্যে লেপ, কম্বল রোদে দিন। এতে দুর্গন্ধ দূর হবে এবং স্যাঁতস্যাঁতে ভাব কেটে যাবে। 

* তবে লেপ, কম্বল বেশিক্ষণ রোদে রাখবেন না। এতে কম্বলের পশম নষ্ট হয়ে যেতে পারে।

* লেপ বা কম্বলের কভার পরিষ্কার করুন। একটানা একই কভার ব্যবহার করা ঠিক নয়। 

* লেপ, কম্বল দ্রুত শুকোনোর জন্য কোনও ড্রায়ার ব্যবহার করবেন না। এতে কম্বলের তন্তু নষ্ট হয়ে যেতে পারে। 

* একটানা একই শীতের পোশাক পরবেন না। মাঝেমধ্যেই পরিষ্কার করুন। তা না হলে নোংরা জমবে এবং শরীর খারাপ হতে পারে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement