Advertisement

Hair Care Tips: কন্ডিশনার-সিরাম নয়, বাড়ির এই জিনিসগুলিই চুল করে তুলবে মসৃণ

Hair Care Tips: কোনও বিশেষ অনুষ্ঠানে আপনাকে কেমন দেখাবে তা নির্ভর করে আপনার চুল কেমন তার ওপর। চুল যদি সুন্দর হয়, তাহলে আপনার গড়পড়তা চেহারার কাটও আকর্ষণীয় দেখাবে। কিন্তু চুল মখমলের মতো সিল্কি, চকচকে করার একটাই উপায় আছে, সেটা হল তেল না মেখেও করা যায়, এমনকি কন্ডিশনার বা সিরাম লাগবে না।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2022,
  • अपडेटेड 7:28 PM IST
  • কোনও বিশেষ অনুষ্ঠানে আপনাকে কেমন দেখাবে তা নির্ভর করে আপনার চুল কেমন তার ওপর
  • যতই হালকা তেল মেখে চুল নরম করার চেষ্টা করুন না কেন, চুল কিন্তু সিল্কি দেখাবে না
  • চুল মখমলের মতো সিল্কি, চকচকে করার একটাই উপায় আছে

Hair Care Tips: কোনও বিশেষ অনুষ্ঠানে আপনাকে কেমন দেখাবে তা নির্ভর করে আপনার চুল কেমন তার ওপর। চুল যদি সুন্দর হয়, তাহলে আপনার গড়পড়তা চেহারার কাটও আকর্ষণীয় দেখাবে। কিন্তু চুল মখমলের মতো সিল্কি, চকচকে করার একটাই উপায় আছে, সেটা তেল না মেখেও করা যায়, এমনকি কন্ডিশনার বা সিরাম লাগবে না। যতই হালকা তেল মেখে চুল নরম করার চেষ্টা করুন না কেন, চুল কিন্তু সিল্কি দেখাবে না। তাই আপনিও যদি সুন্দর চুল পেতে চান এগুলি বাড়িতে লাগিয়ে দেখুন।

মধু এবং কলা

কলার পেস্ট বানিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। এই পেস্টটি পুরো চুলে লাগান। ৩০ থেকে ৪০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করতে পারেন। এটি আপনার চুলকে চকচকে করবে এবং স্বাস্থ্যকরও দেখাবে।

ওটস এবং দুধ

দুধ ও ওটস খেলে যেমন স্বাস্থ্যের উপকার হয়, ঠিক তেমনি চুলে ওটস ও দুধ লাগালেও চুল সুন্দর থাকে। স্প্লিট এন্ড্স হোক বা  মাঝখান থেকেই চুল ভেঙে গেলে ওটস এবং দুধের পেস্ট চুলে ম্যাজিকের মতো কাজ করে। এই পেস্টটি পুরো চুলে লাগান এবং ৩০মিনিট পর হালকা গরম জল এবং হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম এবং দই

যদি চুলে খুশকি থাকে এবং লাখ চেষ্টার পরও খুশকি দূর না হয়, তাহলে একটি ডিমের সাদা অংশ নিয়ে তাতে দু'চামচ দই মিশিয়ে চুলে লাগান। এতে চুল থেকে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলও হবে নরম।

পেঁয়াজ

চুল পড়া বা চুলের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে? পেঁয়াজের রস লাগালে এই সব সমস্যা দূর করা যায়। পেঁয়াজের রস বের করে চুলের গোড়ায় লাগান। ২ থেকে ৩ ঘণ্টা রাখার পর ধুয়ে ফেলুন। চুলের স্বাস্থ্য ও দৈর্ঘ্য বাড়াতে সপ্তাহে দু'বার এটি করুন।

Advertisement

মেথির বীজ

এটি চুল থেকে খুশকি পরিষ্কার করতে সহায়ক। এর ব্যবহার চুলের ভলিউমও বাড়ায়। মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে ভেজানো মেথি দানা পিষে নিন। তারপর চুলে লাগিয়ে কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল আগের থেকে অনেক সুন্দর লাগছে।

Read more!
Advertisement
Advertisement