Advertisement

Home Remedies For Good Sleep: অনিদ্রার সমস্যায় ভুগছেন? ডায়েটে রাখুন এগুলি, পাবেন আরামের গভীর ঘুম

Sleeping Problem: সুস্থ থাকার জন্য ঘুম খুবই জরুরি। ঘুম সম্পূর্ণ না হলে স্বাস্থ্যের ওপর এর প্রভাব দেখা যায়। ভালো ঘুমের জন্য এই জিনিসগুলো খান।

ভালো ঘুমের জন্য ঘুমনোর আগে এই জিনিসগুলো খান ভালো ঘুমের জন্য ঘুমনোর আগে এই জিনিসগুলো খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2022,
  • अपडेटेड 7:58 PM IST
  • সুস্থ থাকার জন্য ঘুম খুবই জরুরি
  • ঘুম সম্পূর্ণ না হলে স্বাস্থ্যের ওপর এর প্রভাব দেখা যায়
  • ভালো ঘুমের জন্য এই জিনিসগুলো খান


Health Tips: আজকাল মানুষ ঘুম না আসার সমস্যায় ভুগছেন। ভালো ও গভীর ঘুম না হওয়া স্বাস্থ্যেও প্রভাব ফেলে। যাদের ঘুমের সমস্যা হয় তাদের স্বভাবেও বিরক্তি দেখা দেয়। সারাদিন এনার্জির অভাব থাকে। কোনো কাজ করতে ভালো লাগে না। তাই সুস্থ থাকতে খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। আজ আমরা আপনাকে এমন কিছু জিনিসের কথা বলব, যেগুলো খেলে আপনি ভালো এবং গভীর ঘুমতে পারবেন। এসব খেলে ঘুমালে ঘুমের সমস্যা অনেকটাই চলে যাবে। 

 

 

আরও পড়ুন

ভালো ঘুমের জন্য ঘুমনোর আগে এই জিনিসগুলো খান 
দুধ

 রাতে ভালো ঘুমনোর ডন্য শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ পান করতে হবে। দুধে ট্রিপটোফ্যান (Tryptophan) এবং সেরোটোনিন (serotonin ) থাকার কারণে রাতে ভালো ঘুম হয়। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা মানসিক চাপ দূর করে।

কলা
রাতে কলা খেলেও ভালো ঘুম হয়। কলায় যে উপাদান পাওয়া যায় তা শরীরের মাংসপেশিকে চাপমুক্ত রাখে। কলাতে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ভালো ঘুমের উন্নতি ঘটায়। কলাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬, যা ঘুমের সঙ্গে যুক্ত হরমোনকে সক্রিয় করে।

 

 

বাদাম
বাদাম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। এটি ভাল ঘুম পেতে সাহায্য করে এবং এছাড়াও মাংসপেশীতে হওয়া টান এবং টেনশন  কমায়। বাদাম খেলে আরামদায়ক ঘুম আসবে। 

হার্বল চা
 আপনার যদি ঘুমের সমস্যা হয় তবে আপনার ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলা উচিত। কিন্তু রাতে ভেষজ চা পান করলে তা ভালো ঘুমোতে সাহায্য করবে।

 

চেরি
চেরিতে ভালো পরিমাণে মেলাটোনিন থাকে, যা শরীরের অভ্যন্তরীণ সার্কেলকে নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, ঘুমনোর আগে এক মুঠো চেরি খেলে ভালো ঘুম পেতে সাহায্য করে। চেরি জুসও পান করতে পারেন।

Disclaimer: আজতক বাংলা এই নিবন্ধে উল্লিখিত পদ্ধতি, বিধি এবং দাবিগুলি নিশ্চিত করে না। এগুলিকে শুধুমাত্র পরামর্শ হিসাবে নিন। এই ধরনের কোনো চিকিৎসা/ঔষধ/খাদ্য অনুসরণ করার আগে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement