
পুরুষ এবং মহিলাদের ব্রণর সমস্যা হওয়া সাধারণ ব্যাপার। বিভিন্ন কারণে ব্রণ হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা বা একটি নির্দিষ্ট বয়সের পরে তাদের মধ্যে পরিবর্তন। হরমোনজনিত ব্রণ, অর্থাৎ হরমোনের কারণে ব্রণ হওয়া বর্তমানে খুবই স্বাভাবিক। বেশিরভাগ মানুষ এজন্যে সমস্যায় পড়েন। শরীর হরমোনের পরিবর্তনের কারণে খুব বেশি সিবাম তৈরি করে, সেসময় হরমোনজনিত ব্রণ হয়।
হরমোনজনিত ব্রণর সমস্যায় ভুগলে, এটি নিরাময়ের অনেক পদ্ধতি রয়েছে। অনেকে ত্বকের যত্ন নিতে দামী পণ্য ব্যবহার করে এবং চিকিৎসকের কাছেও যায়। চিকিৎসকের পারিশ্রমিক ও দামি ওষুধ খাওয়ার পরও অনেক সময় হরমোনজনিত ব্রণ নিরাময় হয় না। অবাক করা বিষয় হল, মাঝে মধ্যে খাদ্যতালিকায় সামান্য পরিবর্তন করে হরমোনজনিত ব্রণ কমানো সম্ভব। আপনিও যদি হরমোনজনিত ব্রণ নিয়ে সমস্যায় ভোগেন, তাহলে কী কী খেলে সহজে ব্রণ কমবে।
ওমেগা-৩ সমৃদ্ধ খাবার
হরমোনের ব্রণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আপনার জন্য গেম-চেঞ্জার হতে পারে। এগুলো শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বক বিশেষজ্ঞ ডাঃ শিবন্তীর মতে, খাদ্যতালিকায় ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, আমন্ড এবং আখরোট অন্তর্ভুক্ত করতে পারেন। এই খাবারগুলো শরীরে সিবামের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।
জিঙ্ক সমৃদ্ধ খাবার
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো, জিঙ্ক সমৃদ্ধ খাবারও হরমোনজনিত ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে, জিঙ্কে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি সিবাম উৎপাদন নিয়ন্ত্রণের জন্য খুবই ভাল। যদি আপনার শরীরে সিবামের পরিমাণ কম থাকে, তাহলে আপনার ব্রণ কম হবে। আপনি আপনার ডায়েটে জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন অ্যাভোকাডো, মাংস, মাছ এবং বীজ অন্তর্ভুক্ত করতে পারেন।
ইনোসিটল সমৃদ্ধ খাবার
ইনোসিটল হল এক ধরনের শর্করা যা খাদ্য ও আপনার শরীরে পাওয়া যায়। কোষের বৃদ্ধি ও বিকাশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ইনোসিটল সমৃদ্ধ খাবার খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে। ফলে ব্রণ কমে যায়। আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে, আপনার ডায়েটে ইনোসিটল সমৃদ্ধ খাবার যেমন সাইট্রাস ফল, তরমুজ, ডাল এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করুন।