
Better Sleep At Night Naturally: সুস্থ ও সুন্দর ঘুম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের ঘুম ভালো হয়, তাদের মন শান্ত থাকে। হজমশক্তি ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। গভীর ঘুম আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কম ঘুমের কারণে অনেক ধরনের সমস্যা শুরু হয়। যাদের ঘুম ভালো হয় না তাদের ডায়াবেটিস, স্ট্রোক এবং স্থূলতার ঝুঁকি বেশি থাকে।
এটি অনেক সময় ঘটে যখন দ্রুত ঘুম হয় না এবং বারবার ঘুম ভাঙতে থাকে। একইসঙ্গে গভীর ঘুমের অভাবে কিছু মানুষ চিন্তিত থাকেন। সামান্য কোন কিছুতেই তারা জেগে ওঠেন। যদি আপনার সঙ্গেও একই রকম সমস্যা থাকে, তাহলে আপনাকে অবশ্যই কিছু প্রতিকার করতে হবে।
গভীর ঘুমের প্রতিকার
হালকা গরম জল দিয়ে স্নান করুন- রাতে ঘুম না হলে বা গভীর ঘুম না হলে ঘুমনোর আগে হালকা গরম জল দিয়ে স্নান করুন। এটি আপনার স্নায়ু এবং পেশী শিথিল করবে। আপনি খুব আরাম বোধ করবেন এবং এটি আপনাকে ভাল ঘুমোতে সাহায্য করবে। রাতে স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায়, যার কারণে তাড়াতাড়ি ঘুম আসে। হালকা গরম জল দিয়ে স্নান করলে আপনি আরাম বোধ করবেন।
একা ঘুমোন- আলো, শব্দ এবং তাপমাত্রার কারণে যদি আপনার ঠিকমতো ঘুম না হয়, তাহলে একা ঘুমনোর চেষ্টা করুন। এটা প্রায়ই ঘটে যে আপনার সঙ্গী ঠান্ডা বা গরম পছন্দ করতে পারে, যা ঘুম না আসার কারণ হতে পারেন। অতএব, আপনার তাপমাত্রা অনুযায়ী ঘর রাখুন এবং আরামে ঘুমোন। আপনার সঙ্গী যদি নাক ডাকে তাহলে আপনার ঘুমোতে অসুবিধা হতে পারে। তাই আলাদা ঘুমনো ভালো।
দিনে ঘুমোন- যারা রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না তাদের অবশ্যই দিনের বেলা ঘুমনো উচিত। আপনি যদি দিনে মাত্র ১০ থেকে ২০ মিনিট ঘুমোন, তবে এটি আপনার মেজাজকে সতেজ রাখবে এবং আপনার কাজেও মন লাগবে। দিনের ঘুম থেকে ক্লান্তি ও বিরক্তিও দূর করা যায়।
ঘুমনোর আগে ব্যায়াম করবেন না- ভালো ঘুমের জন্য ব্যায়ামের পরপরই ঘুমোবেন না। আপনার ব্যায়াম এবং ঘুমের মধ্যে কমপক্ষে ৩ ঘন্টার ব্যবধান থাকা উচিত। যদিও কেউ কেউ মনে করেন ব্যায়াম করার পর মাইন্ড রিলাক্স হয়ে যায় এবং ভালো ঘুম আসে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে ব্যায়ামের পরপরই ঘুমনোর চেষ্টা করবেন না।
খাবারে পরিবর্তন আনুন- দ্রুত ঘুম না হলে বা ঘন ঘন ঘুম ভাঙলে, খাওয়ার প্রায় ৩-৪ ঘণ্টা পর ঘুমোন। যাঁরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন, তাঁদের পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড শরীরের খাদ্যনালীতে পৌঁছে যায়। এ কারণে বুকে জ্বালাপোড়া হয় এবং গ্যাসের সমস্যা হতে পারে। এ ছাড়া ঘুমনোর আগে চা বা কফি খাবেন না।
Disclaimer: আজতক বাংলা এই নিবন্ধে উল্লিখিত পদ্ধতি এবং দাবিগুলি নিশ্চিত করে না। এগুলিকে শুধুমাত্র পরামর্শ হিসাবে নিন। এই ধরনের কোনো চিকিৎসা/ঔষধ/খাদ্য অনুসরণ করার আগে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।