Advertisement

Homemade Chocolate Recipe: বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন চকোলেট! রইল রেসিপি...

Homemade Chocolate Recipe: বাজারজাত চকোলেট শরীরের জন্য ভাল হয় না, অনেক ক্ষেত্রেই। তাই দোকান থেকে না কিনে, বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট।

হোমমেড চকোলেটের রেসিপিহোমমেড চকোলেটের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Aug 2022,
  • अपडेटेड 7:38 PM IST

চকোলেট ভালোবাসেন না, এরকম মানুষ কমই দেখা যায়। উপহার হিসাবে চকোলেট (Chocolate) দারুণ প্রিয়। তবে বাজারজাত চকোলেট শরীরের জন্য ভাল হয় না, অনেক ক্ষেত্রেই। তাই দোকান থেকে না কিনে, বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট। এর গুণমান যেমন ভাল হবে, তেমন অফুরান আনন্দ দিতে পারবেন সেই বিশেষ মানুষটিকে। দেখে নিন হোমমেড চকোলেটের রেসিপি (Homemade Chocolate Recipe)। 

 উপকরণ ( ৪ জনের পরিমাণের) 

* কোকো পাউডার - ৫ টেবিল চামচ 

* গুঁড়ো দুধ - ৩-৪ টেবিল চামচ 

* ময়দা - পরিমাণ মতো 

* মাখন - ১০০ গ্রাম 

* চিনি - ২/৩ কাপ 

* ভ্যানিলা এসেন্স - পরিমাণ মতো 

 

প্রণালী 

* মিক্সার গ্রাইন্ডারে কোকো পাউডার ও মাখন একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে। 

* গ্যাসে একটি পাত্র বসিয়ে এক চতুর্থাংশ জল দিয়ে, অন্য একটি তুলনামূলক ছোট পাত্রে মিশ্রণটি ঢেলে বসিয়ে দিন। 

* মাঝারি আঁচে, মিশ্রণটি অনবরত নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখতে হবে, তা পোড়া না লেগে যায়।  

* কিছুক্ষণ গরম করার পর মিশ্রণটি ফের মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিন। 

 

 

* এবার সেই মিশ্রণটি অন্য পাত্রে ঢেলে ভাল করে চিনি মিশিয়ে নিন। 

* এরপর সামান্য ময়দা ও গুঁড়ো দুধ মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে ফের মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিন। 

* কিছুক্ষণ বাইরে রেখে, চকোলেট মোল্ডে ঢেলে ফ্রিজে রাখুন।  

* এই মিশ্রণের মধ্যে চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তাহলে তৈরি হবে ফ্রুট অ্যান্ড নাট চকোলেট। 

* ফ্রিজ থেকে বের করে সুন্দর করে সাজিয়ে উপহার দিন চকোলেট।  

 

শুধু উপহার হিসাবে না, নিজের জন্যেও বাড়িতে বানিয়ে রাখতে পারেন চকোলেট। কারণ চকোলেটের রয়েছে নানাবিধ উপকারিতা। তবে তা অবশ্যই খেতে হবে সীমিত। কিংবা আপনার যদি চকোলেট খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।      

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement