
গরমকালে ঘোল খুবি সুস্বাদু। রোদের তীব্র তাপে যখন হাঁসফাঁস করতে দেখা যায় সকলকে, তখন এই ঘোল আরাম দেয়। ঠান্ডা শুধু নয়, এই পানীয় আমাদের শরীরকেও শান্তি দেয়। প্রোবায়োটিকস হজমতন্ত্রকে সহায়তা করে, শরীরকে সতেজ রাখে এবং ভারীখাবারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। খাঁটি এবং মশলাদার ঘরে তৈরি বাটার মিল্ক আপনাকে বাজারের ভেজাল ঠান্ডা পানীয়ের কথা ভুলিয়ে দেবে। আজ আমরা আপনাদের সুস্বাদু মশালা ঘোলের কথা বলব। জানাবো কীভাবে বানাবেন এই সুস্বাদু ঘোল?
ঘোল তৈরির জন্য যা যা লাগবে
দই: ২ কাপ, ঠান্ডা জল: ৩-৪ কাপ, ভাজা জিরার গুঁড়া: ১ চা চামচ, কালো লবণ: ১/২ চা চামচ, সৈন্ধব লবণ বাসাধারণ লবণ: স্বাদমতো, মিহি করে কাটা কাঁচা লঙ্কা, তাজা ধনে এবং পুদিনা পাতা, চাট মসলা: ১/২ চা চামচ, বরফের টুকরো
পদ্ধতি
মশলা ছাঁচ বা ঘোল বানানোর উপায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সঞ্জীব কাপুর। প্রথমে পেস্ট তৈরি করতে হবে। প্রথমে, ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে হামানদিস্তায় বা ব্রেন্ডারে বেটে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর রেখে দেওয়া দই ফেটাতে হবে। একটি বড় পাত্রে দই নিয়ে হুইস্ক বা ব্লেন্ডারের সাহায্যে মসৃণ না হওয়া পর্যন্ত ফেটাতে থাকুন।
এবার দইয়ের মধ্যে ভাজা জিরার গুঁড়ো, কালো লবণ, সাধারণ লবণ, চাট মশলা এবং তৈরি করা ধনে-পুদিনার পেস্ট মিশিয়ে দিন। জল যোগ করুন ঠান্ডা জল যোগ করুন। আরও পাতলা করার জন্য দই ও জলের ১:২ বা ১:৩ অনুপাত ব্যবহার করুন। আর এতেই তৈরি হয়ে যাবে গরমে রিফ্রেশিং ড্রিঙ্ক। যা আপনাকে এই অসহ্য গরম থেকে আপনাকে মুক্তি দিতে পারে।