
স্থুলতা বা ওজন বেড়ে যাওয়া মানুষদের কষ্টের শেষ নেই। পেট ও পিঠের পাশাপাশি অনেক মানুষের কাঁধেও চর্বি জমে, যার কারণে পোশাকের ফিটিংস সঠিক হয় না। চর্বির কারণে কাঁধের আকার গোল হয়ে যায়, যা দেখতে মোটেও ভাল লাগে না। যারা এই সমস্যায় রয়েছেন তারা চান যে এই সমস্যা থেকে মুক্তি পেতে। কাঁধের চর্বি গলানোর জন্য বেশ কিছু উপায় রয়েছে। আসুন জেনে নিই কাঁধের ফ্যাট কম করার কিছু সহজ উপায়।
শরীরের ফ্যাট কমিয়ে ফেলুন
বিজ্ঞান বলছে, স্পট রিডাকশন সম্ভব নয়। যদি কেউ শরীরের কোনও নির্দিষ্ট অংশ থেকে চর্বি কমাতে চায়, তাহলে তাকে পুরো শরীর থেকে চর্বি কমাতে হবে। আপনিও যদি কাঁধের ফ্যাট কম করতে চান তাহলে প্রথমে শরীরের ফ্যাট কম করুন। এরপর কাঁধের পেশিগুলোকে টোন করুন।
সঠিক ডায়েট অনুসরণ
ফ্যাট কম করার জন্য সঠিক ডায়েটে থাকা খুবই দরকার। যদি আপনি সঠিক পরিমাণে ক্যালরি, প্রোটিন জাতীয় খাবার খাবেন, কার্ব ও ফ্যাটের মাঝারি মাত্রা নেবেন আর ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন, তাহলে সহজেই ফ্যাট কম করতে পারবেন। পর্যাপ্ত জল পান করলে শরীরে জমা জল ও টক্সিন বাইরে বেড়িয়ে আসে, যার ফলে ফ্যাট কমতে পারে।
কার্ডিও করুন
কাঁধের ফ্যাট কম করার জন্য কার্ডিও এক্সসাইজ খুবই গুরুত্বপূর্ণ। দৌড়, সাইকেল চালানো, সুইমিং বা হাঁটা খুবই ভাল শরীরচর্চা। এতে শরীরের ফ্যাট বার্ন হবে ও কাঁধ থেকেও চর্বি কমবে।
কাঁধের আরও কিছু ব্যায়াম
কাঁধের চর্বি যদি কমাতে চান তাহলে কিছু শক্তি বর্ধক ব্যায়াম করতে পারেন। শোল্ডার প্রেস, আপ-রাইট রো, ল্যাটেরাল রেইজ, আর্নল্ড প্রেসের মতো ব্যায়ামগুলি আপনার কাঁধের পেশীগুলোকে ভালভাবে চলনা করবে এবং তাদের শক্তি বৃদ্ধি করবে এবং চর্বিও কমাবে।