
সম্প্রতি গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৬০ টাকা করে বেড়েছে। পাশাপাশি ন্যূনতম ২৫ দিনের ব্যবধানে বুক করা যাবে নতুন সিলিন্ডার। দিন কয়েক আগে অবধি যে ব্যবধানটা ছিল ২১ দিনের। এই সংশোধিত দাম ঘোষনার পরেই শহরজুড়ে বেড়েছে ইন্ডাকশনের ব্যবহারের ঝোঁক। যদিও আজকাল বেশিরভাগ বাড়িতেই একটা করে ইন্ডাকশন থাকে। হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলে এই যন্ত্রই কাজে আসে। এই যন্ত্র ব্যবহার করা সোজা হলেও, অনেকেই সঠিক ব্যবহার জানেন না। আসুন তা জেনে নেওয়া যাক।
ইন্ডাকশনে কোন ধরনের বাসনের ব্যবহার
-কাস্ট আয়রন
-কার্বন স্টিল
-এনামেল্ড আয়রন
-ম্যাগনেটিক বেস থাকা স্টেইনলেস স্টিল
কোন ধরনের বাসন ব্যবহারযোগ্য নয়
-অ্যালুমিনিয়াম
-তামা
-কাচ
-সেরামিক
-ম্যাগনেটিক বেসহীন স্টেইনলেস স্টিল
ইন্ডাকশনে রান্নার ক্ষেত্রে মাথায় কী রাখতে হবে
-কী ধরনের বাসন ব্যবহার করবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
-বেগুন পোড়া থেকে পাঁপড় ভাজা, ইন্ডাকশনে সম্ভব।
-ইন্ডাকশনে ব্যবহারযোগ্য বাসন বাছাই এবং রান্নার কায়দা জানতে হবে।
-ইন্ডাকশনে বাসন গ্যাসের চেয়ে তাড়াতাড়ি গরম হয়।
-ফ্ল্যাট এবং মোটা বাসন ব্যবহার করলে রান্নায় সুবিধা।
-কোন তাপমাত্রায় কী রান্না হবে সেটা জেনে রাখা গুরুত্বপূর্ণ।
রুটি-লুচি করা যাবে?
-গোল কড়াই ইন্ডাকশনে ব্যবহার করা যায় না।
-ফ্ল্যাট কড়াইয়ে বেশি তেল দিয়ে ভাজা সম্ভব।
-একটু মোটা কড়াই হলে সুবিধা
-ইন্ডাকশনে রুটিও হয়।
-ফ্ল্যাট তাওয়ায় রুটি সেঁকে নিন।
-এবার উপর থেকে একটা কাপড় দিয়ে হালকা চাপলেই ফুলে উঠবে রুটি।
পরিষ্কার রাখুন
তাড়াতাড়ি রান্না হয়, কম ঝক্কি পোহাতে হয়। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ইন্ডাকশন বেশি দিন টেকে না। তাই রান্না শেষে প্রতিবার পরিষ্কার করুন। রান্নার শেষে ইন্ডাকশন ঘরের তাপমাত্রায় ফেরার পরে পরিষ্কার করুন। ইন্ডাকশন কুকার ক্লিনার বা বাসন মাজার তরল সাবান দিয়ে ইন্ডাকশন মুছে নিন।