Advertisement

Memory Boost Foods: খালি ভুলে যাচ্ছেন? পাতে রাখুন এই খাবারগুলি, পাবেন প্রখর স্মৃতিশক্তি

আজকাল অনেকেই স্মৃতিশক্তি তীক্ষ্ণ করার জন্য অনেক ওষুধ খেয়ে থাকেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্মৃতিশক্তিকে চাঙ্গা করতে প্রাকৃতিক খাবার খান। এতে শরীরেও লাগবে। আবার পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। 

মস্তিষ্ক ক্ষুরধার করার খাবার।   মস্তিষ্ক ক্ষুরধার করার খাবার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 10:01 PM IST
  • আজকাল অনেকেই স্মৃতিশক্তি তীক্ষ্ণ করার জন্য অনেক ওষুধ খেয়ে থাকেন।
  • যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
  • স্মৃতিশক্তিকে চাঙ্গা করতে প্রাকৃতিক খাবার খান।

বর্তমান সময়ের ব্যস্ত জীবনে ভুলে যাওয়া সাধারণ সমস্যা। কারণ সারাদিন ধরে বিবিধ জিনিস মাথায় রাখতে হয়। সেই সঙ্গে চাকরির চাপ, পরিবারের দায়িত্ব। সবমিলিয়ে জীবন এখন টেনশনের। এই টেনশনের জীবনে ভুলে যাওয়াটাই স্বাভাবিক হয়ে উঠেছে। এই অবস্থায় স্মৃতিশক্তিকে শান দিতে পারেন কয়েকটি খাবারে। প্রতিদিনের পাতে রাখুন এই খাবারগুলি।

আজকাল অনেকেই স্মৃতিশক্তি তীক্ষ্ণ করার জন্য অনেক ওষুধ খেয়ে থাকেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্মৃতিশক্তিকে চাঙ্গা করতে প্রাকৃতিক খাবার খান। এতে শরীরেও লাগবে। আবার পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। 

বাদাম- বাদাম পুষ্টিগুণে ভরপুর। বাদামে ভিটামিন বি৬, ভিটামিন ই-এর মতো উপাদান পাওয়া যায় যা স্মৃতিশক্তির ধার বাড়াতে সাহায্য করে। অন্যদিকে, বাদাম ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। বাদাম খেলেও মোটা হয় না মানুষ। বরং শরীরে আসে পর্যাপ্ত ভাল ফ্যাট। বাদাম খেলে অনেকক্ষণ খিদে পায় না। পেট ভরাট রাখে। এটা বাদামের একটা গুণ। তাই সবসময় ভিজিয়ে বাদাম খান।

আখরোট- আখরোট মস্তিষ্কের জন্য সুপারফুডের মতো কাজ করে। আখরোটে থাকে ওমেগা-৩ অ্যাসিড, যাকে বলা হয় আলফা লিনোলেনিক অ্যাসিড, স্মৃতিশক্তি বাড়াতে যা মহাষৌধি।

তিসি এবং কুমড়োর বীজ- ভিটামিন কে, এ, সি, বি৬, আয়রন, জিঙ্ক রয়েছে তিসি এবং কুমড়ার বীজে। যা স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর। এই বীজ ভিজিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। বাড়বে স্মৃতিশক্তি। সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে। 

কাজু- কাজু খেলে বাড়ে স্মৃতিশক্তি। প্রোটিন, ভিটামিন সি-এর মতো পুষ্টি উপাদান কাজুতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে হজম প্রক্রিয়াও মজবুত হয়। প্রতিদিন কাজু খেলে স্মৃতিশক্তি প্রখর হয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement